Kalyani Incident: কোথায় নিরাপত্তা? কসবার পর কল্যানী, ফের লালসার শিকার তরুণী, রক্তমাখা জামা ঘিরে শোরগোল
অভিযোগ, শনিবার রাতে বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে ওই যুবতীকে ধর্ষণ করে অভিযুক্ত। ঘটনাস্থল ছিল বাড়ির কাছেই একটি স্কুলের পেছনে নির্জন এলাকা।
Truth of Bengal: শনিবার রাতে ১৯ বছরের এক যুবতীকে ধর্ষণের অভিযোগে এক ২৭ বছরের যুবককে গ্রেফতার করল কল্যাণী থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে কল্যাণী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে। অভিযোগ, শনিবার রাতে বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে ওই যুবতীকে ধর্ষণ করে অভিযুক্ত। ঘটনাস্থল ছিল বাড়ির কাছেই একটি স্কুলের পেছনে নির্জন এলাকা। অভিযুক্ত যুবকের নাম এখনও প্রকাশ্যে আসেনি, তবে সে কল্যাণী মুরাতিপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে (Kalyani Incident)।
রাতেই মেয়েকে ঘরে না পেয়ে খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। খুঁজতে খুঁজতে স্কুলের পেছনে যান যুবতীর মা। সেখান থেকেই মেয়েকে জামা ছেঁড়া অবস্থায় বেরোতে দেখেন তিনি। যুবতীর পাশেই ছিল এক নেশাগ্রস্ত যুবক। মেয়ের মাকে দেখে পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলেন তিনি। চড়-থাপ্পড় মেরে ওই যুবককে আটকে রাখা হয় এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পরিবারের দাবি, যুবতীর চোখের নিচে, ঠোঁটে, মুখে ও শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল (Kalyani Incident)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
রবিবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুবতীর বাবা-মা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ। রবিবার দুপুরে যুবতীর মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে (Kalyani Incident)।






