খেলা

Renuka Singh: অস্ট্রেলিয়া সিরিজের আগে ফিটনেস টেস্টে উত্তীর্ণ রেণুকা সিং

সংবাদ মাধ্যমের কাছে এই খবর জানান দলের কোচ অমল মজুমদার।

Truth of Bengal: আগামী ১৪ তারিখ থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়ার প্রমীলা ব্রিগেড। সেই ম্যাচের আগে ভারতীয় দলে খুশির খবর। দলের অন্যতম মহিলা পেসার রেণুকা সিং ফিটনেস টেস্টে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। সংবাদ মাধ্যমের কাছে এই খবর জানান দলের কোচ অমল মজুমদার। প্রসঙ্গত, রেণুকা স্ট্রেস ফ্যাকচারের জন্য চলতি বছর অনেকটা সময় তাঁকে মাঠের বাইরেই থাকতে হয়। শেষবার রেণুকা মাঠে নেমেছিলেন মহিলা প্রিময়ার লিগের ম্যাচে রাজস্থান রয়্যালসের হয়ে (Renuka Singh)।

আরও পড়ুনঃ Home Abuse: উত্তরপাড়ার একটি বেসরকারি হোমে যুবতীকে শারীরিক নিগ্রহের অভিযোগ! গ্রেফতার ৪

রেণুকার সুস্থ হওয়ার প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কাছে দলের কোচ অমল মজুমদার বলেন, ‘রেণুকা দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য। বিশেষ করে মিডিয়াম পেস বোলিংয়ের ক্ষেত্রে। ও দীর্ঘ সময় চোটের কারণে মাঠের বাইরে ছিল। এখন সুস্থ হয়ে ফিরে আসাতে দলের বোলিং বিভাগের শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে (Renuka Singh)।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

মজুমদার আরও বলেন, ‘সামনেই ঘরের মাঠে বিশ্বকাপের আসর। কাজেই অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজটা আমাদের কাছে প্রস্তুতি হিসেবেই গণ্য হবে। অস্ট্রেলিয়া যথেষ্ট শক্তিশালী দল। তবে আমরা ওদের বিপক্ষে মাঠে নামার আগে আমাদের দলও চূড়ান্ত প্রস্তুতি সেরে নিয়েছে। এখন পরিকল্পনাগুলি ম্যাচের সময় বাস্তবায়িত করতে হবে। তাহলে আশাকরি সাফল্য আসবে। উল্লেখ্য, রেণুকা দেশের জার্সিতে ১৯টি একদিনের ম্যাচ খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৩৫টি উইকেট। এই সিরিজের পর ভারত বিশ্বকাপে তাদের অভিযান শুরু করবে আগামী ৩০ সেপ্টেম্বর। গুয়াহাটিতে উদ্বোধনী ম্যাচে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা (Renuka Singh)।

Related Articles