Water Conservation Theme: শুদ্ধ জলেই, শুদ্ধ জীবন, জল সংরক্ষণের বার্তা দিচ্ছেন শিল্পী বিভাস মুখোপাধ্যায়
এই শারদোৎসবে বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন দুর্গোৎসবের পুজোর থিম হল, 'জীবনের মূল রঙ — এক বিন্দু জল।'
Truth of Bengal: কথায় বলে ‘জলই জীবন’। রঙহীন, বর্ণহীন জলই রয়েছে আমাদের অস্তিত্বের মূলে। জন্ম থেকে মৃত্যু, জল ছাড়া আমরা অচল। খাবার ছাড়া কিছুদিন চলা যায়, কিন্তু জল ছাড়া চলবে না। অথচ আমরা অবহেলা করছি জীবনদায়ী জলকেই। দোরগোড়ায় হাজির বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Water Conservation Theme)।
আরও পড়ুনঃ Renuka Singh: অস্ট্রেলিয়া সিরিজের আগে ফিটনেস টেস্টে উত্তীর্ণ রেণুকা সিং
এই শারদোৎসবে বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন দুর্গোৎসবের পুজোর থিম হল, ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল।’ সামগ্রিক পরিকল্পনায় রয়েছেন শিল্পী বিভাস মুখোপাধ্যায়। শিল্পীর কথায়, ‘জীবন চালাতে লাগবে বিশুদ্ধ জল। কিন্তু দূষণ থামাতে না পারলে, একদিন গোটা জীবজগৎ এক বিন্দু শুদ্ধ জলের জন্য হাহাকার করবে (Water Conservation Theme)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
তাই এই শারদোৎসবে আমাদের অঙ্গীকার যে কোনো মূল্যে জলকে রক্ষা করবই। ধর্মীয় ভাবনা, সামাজিক দায়িত্ববোধ ও বৈজ্ঞানিক সচেতনতার আলোয় মানব বিবেককে জাগিয়ে তুলব। আসুন আমরা প্রতিজ্ঞা করি—’জীবনের আধার জলকে রক্ষা করব।’ শুদ্ধ জল, শুদ্ধ জীবন—এটাই হবে আমাদের শ্রেষ্ঠ অঞ্জলি (Water Conservation Theme)।’






