খেলা

ISL: এফএসডিএল-এর বড় ঘোষণা, আপাতত স্থগিত ইন্ডিয়ান সুপার লিগ

এর ফলে ভারতীয় ফুটবল এবং ফুটবলের সঙ্গে যুক্ত ক্লাব এবং ফুটবলাররা সকলেই যে ঘোর অনিশ্চয়তার মধ্যে পড়লেন তা আর বলার অপেক্ষা রাখে না।

Truth of Bengal: জল্পনা তাহলে সে দিকেই ক্রমশ এগিয়ে যেতে চলেছে। সংবাদসংস্থা সূত্রে খবর, শুক্রবার এফএসডিএল-এর পক্ষ থেকে আইএসএল-এ অংশগ্রহণকারী ক্লাবগুলির কাছে এক চিঠি মারফত জানানো হয়েছে আপাতত স্থগিত করা হচ্ছে ২০২৫-২৬ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। এর ফলে ভারতীয় ফুটবল এবং ফুটবলের সঙ্গে যুক্ত ক্লাব এবং ফুটবলাররা সকলেই যে ঘোর অনিশ্চয়তার মধ্যে পড়লেন তা আর বলার অপেক্ষা রাখে না।(ISL)

[আরও পড়ুনঃ Napoli: মারাদোনার ছোঁয়ায় অলৌকিক জয়, সিরিএ খেতাবে ইতিহাস গড়লো নাপোলি]

প্রসঙ্গত, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং এফএসডিএল-এর মধ্যে যে মাস্টার রাইটস এগ্রিমেন্ট বা এমআরএ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বর মাসে। এদিকে ইন্ডিয়ান সুপার লিগ সেপ্টেম্বরে শুরু হয়ে শেষ হয় প্রায় এপ্রিলের মাঝামাঝি সময়ে। যেহেতু এআইএফএফ-এর সঙ্গে চুক্তি টুর্নামেন্টের মাঝপথেই শেষ হয়ে যাচ্ছে, ফলে আগামী মরসুমের জন্য সফলভাবে টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা, বাণিজ্যিক সম্প্রসারণ ইত্যাদি নানা বিষয় আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সে কারণেই আপাতত আইএসএল-এর মত হাইভোল্টেজ টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।(ISL)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

এই প্রসঙ্গে এফএসডিএল-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এআইএফএফ-এর সঙ্গে কয়েক মাস আগে থেকে চুক্তি নবীকরণের প্রক্রিয়া শুরু হলেও এখনও পর্যন্ত সেই বিষয়ে স্থায়ী কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি। তাই আপাতত আইএসএল স্থগিত করা ছাড়া অন্য কোনও উপায় ছিল না। এফএসডিএল-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সমগ্র পরিস্থিতির উপর তাঁরা নজর রাখছেন। আইএসএল-এ সব ক্লাবগুলিকে সমস্ত আপডেট‌ সময় মতো জানিয়ে দেওয়া হবে।(ISL)

Related Articles