মহিলাদের এএফসিতে জয় দিয়ে অভিযান শুরু ইস্টবেঙ্গলের
ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন ফাজিলা ইকওয়াপুট।
Truth Of Bengal: বিদেশি দলের বিরুদ্ধে বরাবরই রেকর্ড ভাল ইস্টবেঙ্গলের। সে ঘরের মাঠে হোক কিংবা বিদেশে। এবার সেই ধারা বজায় রেখে মহিলা এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে জয় তুলে নিল লাল-হলুদের প্রমীলা বাহিনী (East Bengal Women)।
[আরও পড়ুন: Monsoon Meltdown: বর্ষায় বিপর্যস্ত হিমাচলে ২৯৮ জনের মৃত্যু, বন্ধ একাধিক রাস্তা]
সোমবার কাম্বোডিয়ার স্থানীয় ক্লাব নমপেন ক্রাউনকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করল লাল-হলুদের মহিলা বাহিনী। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন ফাজিলা ইকওয়াপুট।
নমপেন ন্যাশানাল স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এই ম্যাচে প্রথমার্ধের বেশ কিছুটা সময় প্রতিপক্ষকে দেখে নিতে থাকে লাল-হলুদের মহিলা ব্রিগেড (East Bengal Women)। তবে বেশিক্ষণ সময় নষ্ট করেননি সঙ্গীতা-সারিতারা। প্রতি আক্রমণে উঠেই লক্ষ্যভেদের চেষ্টা করতে থাকেন তাঁরা। তবে বিরতির ঠিক আগে লাল-হলুদের হয়ে ফাজিলা গোল করলেও তা বাতিল হয়।
FB POST: https://www.facebook.com/share/v/1A5QmK2T5B/
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর বিরতির পর লাল-হলুদের মহিলা ব্রিগেড আরও গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু তাঁরা তা কাজে লাগাতে পারেনি (East Bengal Women)। কখনও ফাজিলা আবার কখনও সুলঞ্জনা সেই সুযোগ নষ্ট করেন। এই অর্ধে লাল-হলুদের একের পর এক আক্রমণে কিছুটা দিশেহারা হয়ে ওঠে স্থানীয় নমপেন ক্রাউনের ফুটবলাররা। ইস্টবেঙ্গল তাদের কাঙ্খিত গোলের দেখা পায় ম্যাচের ৭০ মিনিটে। লাল-হলুদের হয়ে স্কোরশিটে নাম তোলেন উগান্ডার স্ট্রাইকার ফাজিলা।






