Monsoon Meltdown: বর্ষায় বিপর্যস্ত হিমাচলে ২৯৮ জনের মৃত্যু, বন্ধ একাধিক রাস্তা
Himachal Pradesh has witnessed 298 deaths since June 20—152 from rain-related hazards and 146 road accidents—as heavy rains disrupted roads, power, and water systems.
Truth Of Bengal: চলতি বছরও বর্ষায় বিপর্যস্ত হিমাচল প্রদেশ। গত ২০ জুন থেকে বর্ষার কারণে ঘটতে থাকে একের পর এক দুর্ঘটনা। এখনও অবধি ২৯৮ জনের মৃত্যু হয় সেখানে(Monsoon Meltdown)। বৃষ্টির কারণে ধস, হড়পা বান, বাড়ি ভেঙে প্রাণ হারিয়েছেন ১৫২ জন, খবর হিমাচল প্রদেশের রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগ সূত্রে। গত ২০ জুন থেকে ১৪৬ জনেরই মৃত্যু হয়েছে কেবলমাত্র পথদুর্ঘটনার কারণে। যে দুর্ঘটনার জন্য প্রত্যক্ষভাবে না হলেও, পরোক্ষভাবে ভারী বর্ষাই দায়ী। ৩০ অগস্ট পর্যন্ত প্রায় সাতটি জেলার কিছু অংশে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
[আরও পড়ুনঃ Tragic Self-immolation: রাজস্থানে শ্বশুরবাড়ির নির্যাতনে শিশু কন্যাকে মেরে আত্মঘাতী বধূ]
সোমবার আবহাওয়া দফতরের তরফ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হিমাচলের বিলাসপুর, হামিরপুর, কাংড়া, কিন্নর, কুল্লু, মাণ্ডি, সিমলা, সোলান, উনা, সিরমোরে। যার জন্য বন্ধ রাখা হয়েছে মাণ্ডি, কুল্লু, উনা, চাম্বা, কাংড়ার সব স্কুল। রবিবার ধসের জেরে বন্ধ, হিমাচলের দু’টি জাতীয় সড়ক-সহ ৪৮২টি সড়ক(Monsoon Meltdown)। ১০২ তো সড়ক বন্ধ কুল্লুতে। একই সঙ্গে বন্ধ ১৫৪এ জাতীয় সড়ক এবং ৩০৫ নম্বর জাতীয় সড়ক। ব্যাহত হয়েছে একাধিক এলাকায় বিদ্যুৎ পরিষেবা । কাজ করা বন্ধ করেছে ৯৪১টি বিদ্যুতের ট্রান্সফরমার।
FB POST: https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, হিমাচলের একাধিক অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে শনিবার রাত থেকে। বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে বেশি ছিল পাণ্ডোতে। ১২৩ মিলিমিটার বৃষ্টি হয় সেখানে(Monsoon Meltdown)। ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি বৃষ্টির পরিমাণ থাকতে দেখা যায় মাণ্ডি, কাসৌলিতে। পরিসংখ্যান বলছে, ২০ জুন থেকে হিমাচলে বৃষ্টি সংক্রান্ত দুর্ঘটনায় মৃত ১৫৫ জন। নিখোঁজ ৩৭ জন। হড়পা বান ৭৭টি ও সেখানে ধসের ঘটনা ঘটে ৭৯টি। যার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২,৩৪৮ কোটি টাকা।






