Derby Heat: লিস্টন-কামিন্স ছন্দে থাকলে ডার্বিতে বিপদ আছে ইস্টবেঙ্গলের
In the Durand Cup quarter-final on August 17 at Salt Lake Stadium, arch-rivals Mohun Bagan and East Bengal renew their storied rivalry in a high-stakes Kolkata Derby.
Truth Of Bengal: দেবাশিষ মুখোপাধ্যায় (প্রাক্তন জাতীয় ফুটবলার): রবিবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি দুই প্রধান। দুই ক্লাবের জার্সিতেই হাইভোল্টেজ বড় ম্যাচ জীবনে বহু খেলেছি(Derby Heat)। কাজেই জানি এই ম্যাচের মাহাত্ম্য ঠিক কোথায়। মরসুমে প্রথম সাক্ষাৎ বলে কথা, তাই মোলিনা এবং অস্কার দুজনেই চাইবেন ম্যাচে জয় পেতে এবং ডার্বি জয় দিয়েই মরসুম শুরু করতে। এটাই স্বাভাবিক ব্যাপার।
[আরও পড়ুনঃ Flood Catastrophe: পাকিস্তানে বন্যায় বিপর্যয়, হড়পা বানে মৃতের সংখ্যা ছাড়াল ৩০০]
যাই হোক এবার আসি আসল কথায়। মোহনবাগান বিগত এই ম্যাচে মাঠে নামার আগে ডুরান্ড কাপে যে কটা ম্যাচ খেলেছে, তাতে বিগত কয়েক বছর ধরে একই দল ধরে রাখার সুবিধা কতটা তা হারে হারে বুঝতে পারছে। পাশাপাশি চলতি বছরের শুরু থেকেই সবুজ-মেরুন জার্সিতে যেন নিজেকে ছাপিয়ে যেতে শুরু করেছেন উইঙ্গার লিস্টন কোলাসো। আমার লিস্টনকে শুরু থেকেই এমন দুরন্ত ছন্দে দেখে খুব ভাল লাগছে(Derby Heat)। একজন উইঙ্গার দলের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তা লিস্টনকে দেখেই বোঝা যাচ্ছে। যেমন গোল করছে, ঠিক তেমনই গোলের ক্ষেত্রে সহযোগিতা করছেন। মোলিনাকে লিস্টনের ফর্ম অবশ্যই স্বস্তি যোগাবে। পাশাপাশি ওর সঙ্গে কামিন্সের যে জুটি যেভাবে সফলতা পাচ্ছে তাতে যে দলের রক্ষণের কাছে আতঙ্কের সৃষ্টি করতেই পারে। এছাড়া অন্যান্যরা তো রয়েছেনই। মোহনবাগানের আক্রমণভাগকে আটকাতে গেলে নিজেদের ২০০ শতাংশ উজাড় করে দিতে হবে ইস্টবেঙ্গলকে। না হলে কিন্তু বিপদ।
FB POST: https://www.facebook.com/truthofbengal
অপর দিকে ইস্টবেঙ্গল বিগত বছরের তুলনায় এবার দলটা নতুন করে সাজিয়েছে। বিদেশি হিসেবে মিগুয়েল-রশিদের খেলা ভাল লেগেছে। তবে ডার্বি ম্যাচে রশিদের না থাকাটা অস্কারকে কিছুটা হলেও চিন্তায় রাখবে। কেননা ও যেভাবে মাঝমাঠ থেকে প্রতিপক্ষ দলের আক্রমণ রুখতে সাহায্য করে, ঠিক তেমনই গোলও করতে পারে(Derby Heat)। যেটা অস্কারের দলের বাড়তি অ্যাডভান্টেজ ছিল। সুতরাং ও নাথাতে মিগুয়েল-সউলকে বাড়তি দায়িত্ব পালন করতে হবে। উইং ফুটবল খেলে আক্রমণে আসতে হবে। এবং অবশ্যই সুযোগের সদ্বব্যবহার করতে হবে অস্কারের দলকে। গোল পেলেও তা ধরে রাখার জন্য ইস্টবেঙ্গল ডিফেন্সকে বিশেষ করে আনোয়ারকে বাড়তি দায়িত্ব নিতে হবে।
সব শেষে আবারও বলছি, ডার্বি ম্যাচ নিয়ে কোনও ভবিষ্যৎবাণী চলে না। সেদিন যার দিন থাকবে, যে সব বিভাগেই নিজের সেরাটা দিতে পারবে, অবশ্যই সে বাজিমাত করবে। সে ইস্টবেঙ্গল হোক, কিংবা মোহনবাগান যে দলই হোক না কেন। তবে রবিবারের ডার্বি যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এটা আশা করাই যায়।






