খেলা

আসন্ন ক্লাব বিশ্বকাপ খেলবেন না, জানিয়ে দিলেন সিআর সেভেন

CR Seven announces he will not play in the upcoming Club World Cup

Truth Of Bengal: অবশেষে সমপ্ত জল্পনার তাঁর ক্লাব বিশ্বকাপ খেলা নিয়ে। পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়ে দিলেন আসন্ন ক্লাব বিশ্বকাপে তিনি খেলবেন না। নিজের এই সিদ্ধান্ত উয়েফা নেশন লিগের ফাইনাল ম্যাচে নামার আগে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

সেখানে তিনি লেখেন, ‘আমার কাছে আসন্ন ক্লাব বিশ্বকাপে খেলার জন্য অনেক প্রস্তাব এসেছিল। তার মধ্যে কিছু দলের প্রস্তাব যুক্তিযুক্ত ছিল। কিন্তু সবকিছু করার চেষ্টা করে কেউ কোনওদিন সফল হতে পারে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই টুর্নামেন্ট না খেলার জন্য।’

উল্লেখ্য, ৩০ জুন পর্তুগিজ তারকার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আল নাসেরের । তবে এরপরও তাঁকে দলের রাখার জন্য সৌদির ক্লাবটির পক্ষ থেকে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। সূত্রের খবর, পর্তুগিজ তারকা নাকি তাঁর পুরনো ক্লাবে থাকতে বিশেষ আগ্রহী নন। এবং সেই ইঙ্গিতও রোনাল্ডো দিয়েছিলেন গত ২৫ মে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

এখন রোনাল্ডো বাকি কি সিদ্ধান্ত গ্রহণ করেন, সেদিকেই নজর রয়েছে সকলের। তিনি সৌদিতেই থাকবেন, নাকি অন্য কোনও দেশে পাড়ি দেবেন, তা সময়ই বলবে।

Related Articles