Christiano Ronaldo: রুদ্ধশ্বাস ফাইনালে জয় রোনাল্ডোদের, স্পেনকে হারিয়ে দ্বিতীয় নেশন্স লিগ খেতাব পর্তুগালের
যদিও ফাইনালে আক্রমণত্বক ফুটবল বেশি খেলে স্পেনই
Truth of Bengal: স্পেনকে পরাজিত করে নেশন্স লিগ নিজেদের ঝুলিতে তুলল পর্তুগাল। এই নিয়ে দ্বিতীয়বার এই খেতাব জিতল তারা। সৌজন্যে রোনাল্ডো ও মেন্ডিসের ইকুয়ালাইজার এবং ‘পেনাল্টি শুটআউট’এ ডিয়েগো কোস্টার দুর্দান্ত সেভ। ইয়ামালদের তারা পরাজিত করে ২(৫)-২(৩) ফলাফলে। যদিও ফাইনালে আক্রমণত্বক ফুটবল বেশি খেলে স্পেনই। একটা সময়ে তারা বেশ চাপে ফেলেছিল পর্তুগালকে। যদিও দ্রুত বাধা অতিক্রম করতে সফল হন রোনাল্ডো বাহিনী (Christiano Ronaldo)।
[আরও পড়ুন: BJP Governance: নারী নিরাপত্তা ও শিশু সুরক্ষার প্রশ্নে ডবল ইঞ্জিনের রাজ্যগুলি ডাহা ফেল]
নেশন্স লিগের ফাইনাল খেলা হয় মিউনিকের এলিয়েন্স এরেনাতে। ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণে নামে স্পেন। অবশেষে ২১ মিনিটের মাথায় খাতা খোলে তারা। গোল করে ম্যাচে দলকে এগিয়ে দেন জুবিমেন্ডি। তবে দ্রুত কামব্যাক করে পর্তুগাল। ২৬ মিনিটে গোলশোধ করেন মেন্ডিস। এরপর আক্রমণের ঝাঁজ বাড়ায় ইয়ামালরা। আরো বেশি অ্যাটাকিং ফুটবল খেলতে শুরু করে তারা এবং প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ওয়ারজাবালের গোলে ফের এগিয়ে যায়। প্রথমার্ধ শেষ হয় ২-১ গোলে।
দ্বিতীয়ার্ধে চিত্রটা পাল্টে যায়। আক্রমণ জারি রাখে স্পেন। লাগাতার চাপ বাড়াতে শুরু করে পর্তুগালের রক্ষণভাগের উপর। কিন্তু ৬১ মিনিটে সুযোগ কাজে লাগান রোনাল্ডো (Christiano Ronaldo) এবং স্প্যানিশদের জালে বল জড়িয়ে ফের দলকে ম্যাচে ফিরিয়ে আনেন। এরপর ডিফেন্সিভ ফুটবল খেলে ‘পেনাল্টি শুটআউট’ পর্যন্ত ম্যাচ নিয়ে যায় পর্তুগাল। তবে সেখানে ইয়ামালদের সমস্ত আশায় জল ঢেলে দেন ডিয়েগো কোস্টা। মোরেটার কিক সেভ করে পর্তুগালের জন্য জয়ের রাস্তা তৈরি করে দেন তিনি এবং শেষে তা নিশ্চিত করেন রুবেন নেভেস। এরপরই আনন্দে মেতে ওঠেন পর্তুগালের ফুটবলার থেকে শুরু করে স্টেডিয়ামে উপস্থিত তাদের সমর্থকেরা। দলকে ট্রফি তুলতে দেখে খুশি হন সকলে।






