খেলা

“ইয়ামালকে চাপে ফেলবেন না” ফাইনালের আগে অনুরোধ রোনাল্ডোর

"Don't put pressure on Yamal," Ronaldo urges before final

Truth of Bengal: নেশন্স লীগ ফাইনালের আগে ইয়ামালের প্রশংসায় পঞ্চমুখ পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি দাবি করেন যে নিজের ক্লাব ও জাতীয় দলের হয়ে দারুন ফুটবল খেলছেন তরুণ স্প্যানিশ তারকা। এখানেই শেষ নয়, রোনাল্ডো আরও দাবি করেন যে একটা ভালো পরিবেশ পেয়েছেন ইয়ামাল নিজের প্রতিভা তুলে ধরার জন্য। অবশেষে তিনি সকলকে অনুরোধ করেন যে তাঁর উপর চাপ না দিয়ে যেন তাঁকে বাড়তে দেওয়া হয়।

রবিবার নেশন্স লীগ ফাইনালে একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে দুই শক্তিশালী দল পর্তুগাল ও স্পেন। ইতিমধ্যেই ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে পৌঁছে গেছে ফুটবলপ্রেমীদের। সকলেই এখন মুখিয়ে রয়েছে তার দিকে। এখানেই শেষ নয়, অনেকে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে ভবিষ্যদ্বাণী করা শুরু করে দিয়েছেন। কেউ দাবি করছেন যে পর্তুগাল জিতবে, আবার কেউ বলছেন স্পেন। ফুটবল মহল মনে করছেন যে ম্যাচ বেশ হাড্ডাহাড্ডি হবে। কেউই কাউকে ছেড়ে খেলবে না।

তবে ফাইনালের আগে ইয়ামালের প্রতিভা প্রসঙ্গে নিজের অবস্থা জানালেন তারকা পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর৭ বলেন, “নিজের ক্লাব ও জাতীয় দলের হয়ে ভালো ফুটবল খেলছে ইয়ামাল। ও একটা ভালো পরিবেশ পেয়েছে নিজের প্রতিভা প্রমাণ করার জন্য। ওকে গড়তে দিন। চাপে ফেলবেন না। তাহলে আগামী দিনে আমরা এক দারুণ ট্যালেন্ট উপভোগ করতে পারবো। আমি ওর থেকে চাপ সরিয়ে নিতে চাইবো এবং একা ছেড়ে দেবো। ওর মধ্যে অজস্র প্রতিভা রয়েছে।” এবার দেখার বিষয় যে গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন পারফর্ম করে দেখান ইয়ামাল। পাশাপাশি, রোনাল্ডোই বা কি করে, সেটাও দেখার।

Related Articles