খেলা

আমার কথা না শুনে ক্যারিবিয়ান সফরে বিপদে পড়েছিল পূজারা : রোহিত

Pujara was in danger during the Caribbean tour because he didn't listen to me: Rohit

Truth Of Bengal: রোহিত শর্মা ও চেতশ্বর পূজারা দুই ক্রিকেটারই একসঙ্গে খেলেছেন বহু ম্যাচ। সেই অনূর্ধ্ব ১৯ থেকে তাঁদের দুজনের একসঙ্গে পথ চলা শুরু। জতীয় দলের পাশাপাশি খেলেছেন ভারতীয় এ দলের হয়েও। কিন্তু একবার ভারতীয় ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে বিপদের মুখে পড়েছিলেন পূজারা। এবার সেই অজানা তথ্যই ফাঁস করলেন সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া রোহিত শর্মা।

সম্প্রতি পূজারার সহধর্মীনীর লেখা ‘দ্য ডায়েরি অফ এ ক্রিকেটার্স ওয়াইফ’ নামে একটি বই প্রকাশ করেন। সেই বইপ্রকাশের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রোহিত ও তাঁর স্ত্রী রীতিকা। সেখানেই পূজারার এই গোপন তথ্য ফাঁস করলেন হিটম্যান। এই সম্বন্ধে বলতে গিয়ে রোহিত জানান, ‘যে ঘটনার কথা আমি বলতে চাইছি, সেই ঘটনা নতুন এই বইতে লেখা নেই।’


এরপর রোহিত পূজারার কাছে জানতে চান, ২০১২ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে যে ঘটনা ঘটেছিল সেই বিষয়ে নিয়ে কিছু লেখা আছে কি না এই বইতে? এর উত্তরে পূজারা বলেন, ‘আমি বিস্তারিতভাবে কিছু বলিনি। কিন্তু কিছু একটা ঘটনা ঘটেছিল সেটা ওর জানা।’

তারপরই রোহিতের অনুরোধে পূজারা সেই ঘটনার স্মৃতি রোমান্থন করে বলেন, ‘আমি নিরামিষভোজী। এটা সকলেই জানে। কাজেই ত্রিনিদাদ-টোবাগোতে গিয়েও সেই নিরামিষ খাবার খুঁজে বেড়াচ্ছিলাম। তখন রাত ১১টা বাজে। অনেক খুঁজেও সেই খাবার না পেয়ে অগত্যা ফিরে আসছিলাম। কিন্তু ফেরার সময়ই ডাকাতদের কবলে পড়েছিলাম। এর বেশি কিছু বলতে পারব না।’

এরপর রোহিত বলেন, ‘এই গল্পের মূল উপদেশ হল, অতিরিক্ত জেদ করা কখনই উচিত নয়। কারণ আমি ওকে বারণ করেছিলাম, কিন্তু পূজারা আমার কথা পাত্তাই দেয়নি। আমি ওকে বলেছিলাম, এটা ওয়েস্ট ইন্ডিজ। এখানে রাত ৯টার পর রাস্তায় বেরনো ঠিক হবে না।’

 

 

 

Related Articles