‘সব ভালর শেষ আছে’, ক্রিকেট দুনিয়া থেকে অবসরের ঘোষণা চেতেশ্বর পূজারার
পূজারা সামাজিক মাধ্যমে এই ঘোষণা দেন।
Truth Of Bengal: ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা (Pujara Retirement) রবিবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন। পূজারা সর্বশেষ ভারতের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্য ওভালে।
[আরও পড়ুন: পাঁপড় বিক্রি করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার! গ্রেফতার ১]
পূজারা সামাজিক মাধ্যমে এই ঘোষণা দেন। আবেগঘন বার্তায় তিনি লেখেন, ভারতের জার্সি গায়ে চাপানো এবং সর্বোচ্চ চেষ্টা করে খেলা ছিল এক অবর্ণনীয় সম্মান, তবে কৃতজ্ঞতা সহকারে তিনি সব ধরনের ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
Wearing the Indian jersey, singing the anthem, and trying my best each time I stepped on the field – it’s impossible to put into words what it truly meant. But as they say, all good things must come to an end, and with immense gratitude I have decided to retire from all forms of… pic.twitter.com/p8yOd5tFyT
— Cheteshwar Pujara (@cheteshwar1) August 24, 2025
নিজের এক্স হ্যান্ডেলে তিনি (Pujara Retirement) লিখেছেন, “ভারতের জার্সি পরে মাঠে নামা, জাতীয় সংগীত গাওয়া এবং প্রতিবার সর্বোচ্চ চেষ্টা করা, এসব কেমন অনুভূতি দিয়েছে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তবে যেমনটা বলা হয়, সব ভালর শেষ আছে, তাই গভীর কৃতজ্ঞতা সহকারে আমি সব ধরনের ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আপনাদের সকলের ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ”।






