খেলা

FC Barcelona: লেভান্টের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় বার্কার

টুর্নামেন্টে খাতা খোলার লক্ষ্যে প্রথমার্ধে বার্কাকে চাপে ফেলতে জোড়া গোল করে লেভান্টে।

Truth of Bengal: চলতি ‘লা লিগা’য় দাপট অব্যাহত শক্তিশালী বার্সেলোনার (FC Barcelona)। দ্বিতীয় ম্যাচেও জয় পেল তারা। শুধু জয় নয়, একেবারে রুদ্ধশ্বাস জয় পেয়েছেন হ্যান্সি ফ্লিকের ছেলেরা। লেভান্টেকে তারা হারায় ৩-২ গোলে। প্রথমার্ধে যেভাবে এগিয়ে ছিল লেভান্টে, তাতে প্রায় সকলেই ধরে নিয়েছিলেন যে তাদের জয় নিশ্চিত। কিন্তু দ্বিতীয়ার্ধে পুরো চিত্রই পাল্টে যায়। বলা ভালো, এক আলাদা রূপ দেখা যায় বার্কার ফুটবলারদের।

[আরও পড়ুনঃ ‘সব ভালর শেষ আছে’, ক্রিকেট দুনিয়া থেকে অবসরের ঘোষণা চেতেশ্বর পূজারার]

এদিনের ম্যাচটি খেলা হয় এস্তাদে কিউতাত দে ভ্যালেন্সিয়াতে। টুর্নামেন্টে খাতা খোলার লক্ষ্যে প্রথমার্ধে বার্কাকে চাপে ফেলতে জোড়া গোল করে লেভান্টে। প্রথম গোলটি আসে ১৫ মিনিটের মাথায় রোমেরোর দ্বারা। দ্বিতীয় গোলটি প্রথমার্ধের ৪৫ মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে। পেনাল্টি থেকে গোল করে দলের হয়ে ব্যবধান বাড়িয়ে দেন মোরালেস। বার্সেলোনার কাছেও কয়েকটি সুযোগ আসে গোল করার। কিন্তু শেষ পর্যন্ত তারা সেটা করে উঠতে পারেনি। কাছাকাছি গিয়েও সুযোগ হাতছাড়া হয় তাদের। প্রথমার্ধ শেষ হয় ০-২ গোলে।(FC Barcelona)

তবে দ্বিতীয়ার্ধে যা ঘটে, তা হয়তো অনেকেই আশা করতে পারেননি। যেভাবে এগিয়ে ছিল লেভান্টে, তাতে তাদের সমর্থকরা মনে করছিলেন যে পয়েন্টস টেবিলে খাতা খোলার কথা মাথায় রেখে, তারা হয়তো সবরকমভাবে বার্সেলোনাকে আটকানোর চেষ্টা করবে গোল করার থেকে। কিন্তু সম্পূর্ণ বিপরীতটাই ঘটে। পেড্রির গোলে ম্যাচে খাতা খোলে বার্সেলোনা। তারপর সমতা ফেরাতেও বেশি সময় লাগেনি তাদের। ৫২ মিনিটে তারা করে দ্বিতীয় গোল। এবারের গোলদাতা টরেস।(FC Barcelona)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

এরপর আক্রমণের ঝাঁজ আরো বাড়ায় টরেসরা। তাদের লাগাতার আক্রমণ চাপে ফেলতে শুরু করে লেভান্টের রক্ষণভাগকে। অবশেষে ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ে তৃতীয় গোলটি আসে বার্সেলোনার। আত্মঘাতী গোল করেন লেভান্টের ডিফেন্ডার এলগেজেবল। তারপর আনন্দে ফেটে পড়েন স্টেডিয়ামে উপস্থিত বার্সেলোনার দর্শকেরা। ৩ পয়েন্ট নিয়ে স্টেডিয়াম ছাড়েন হ্যান্সি ফ্লিকের ছেলেরা। প্রসঙ্গত, এই পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা দুই ম্যাচের ৬ পয়েন্ট নিয়ে। অন্যদিকে, এখনো পর্যন্ত নিজেদের নামের পাশে কোন সংখ্যা জুড়তে পারেনি পয়েন্ট তালিকায়। বর্তমানে তারা রয়েছে ১৮ নম্বরে। এবার দেখার বিষয় যে পরবর্তী ম্যাচগুলিতে কেমন পারফর্ম করে দুই দল।(FC Barcelona)