রাজ্যের খবর

পাঁপড় বিক্রি করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার! গ্রেফতার ১

ইত্যিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

Truth Of Bengal: মনসা গানের মেলায় (Malda) পাঁপড় বিক্রি করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার এক দম্পতি ব্যবসায়ী। পাঁপড় কেনা সংক্রান্ত বাকবিতণ্ডার জেরে গরম তেলের করা তুলে ঢেলে দেন ব্যবসায়ী দম্পতির ওপর। ইত্যিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

[আরও পড়ুন: Heavy Rainfall: কলকাতা সহ ১০ জেলায় অতিভারী বৃষ্টির ‘অ্যালার্ট’, নিম্নচাপের ভ্রুকুটি!]

ঘটনাটি পুরাতন মালদা (Malda) পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নেতাজি পল্লীর বাসিন্দা সুধীর দাস ও তার স্ত্রী প্রতিদিনের মতো ওই মেলায় পাঁপড় বিক্রি করছিলেন। অভিযোগ, স্থানীয় বাসিন্দা খগেন মণ্ডল নেশাগ্রস্ত অবস্থায় এসে পাঁপড় কিনতে চান। পাপড় দেওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে আচমকাই তেলের কড়াই তুলে সুধীরবাবুর ও তার স্ত্রীর ওপর ঢেলে দেন খগেন। গুরুতরভাবে দগ্ধ হন সুধীরবাবুর। চিৎকার শুনে অনেকে ছুটে আসেন। তাঁরা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।

FB POST: https://www.facebook.com/share/v/16uj37Y9A1/

এই ঘটনার পর সুধীর দাসের পরিবার মালদা (Malda) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত খগেন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

Related Articles