CAFA Cup: দলগত সংহতির ওপর ভর করেই কাফা কাপে খেলবে ভারত : খালিদ জামিল
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, সহ-সভাপতি এনএ হরিশ এবং ডেপুটি জেনারেল সেক্রেটারি এম সত্যনারায়ণ
Truth of Bengal: আগামী ২৯ আগস্ট তাজিকিস্তানে আয়োজিত কাফা কাপে তাদের অভিযান শুরু করবে ভারতীয় সিনিয়র ফুটবল দল। এই উপলক্ষ্যে সোমবারই দল ঘোষণা করেছেন টিম ইন্ডিয়ার নব-নিযুক্ত কোচ খালিদ জামিল। এরপর এক সাংবাদিক সম্মেলনে যোগ দেন খালিদ। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, সহ-সভাপতি এনএ হরিশ এবং ডেপুটি জেনারেল সেক্রেটারি এম সত্যনারায়ণ (CAFA Cup)।
সেই সাংবাদিক সম্মলনে খালিদ জানান, ‘এখন আমার একমাত্রই লক্ষ্য হচ্ছে আসন্ন কাফা কাপে ম্যাচ বাই ম্যাচ ধরে পরিকল্পনা করা। কেননা আমরা এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য যে সময় পেয়েছি, তা যথেষ্ট ছিল না। কিন্তু আমরা যদি প্রথম ম্যাচে জয় পাই, যা টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতেও আমাদের ভাল খেলতে সাহায্য করবে।’
কাফা কাপে ভারত রয়েছে গ্রুপ বি-তে। টিম ইন্ডিয়ার সঙ্গে একই গ্রুপে রয়েছে তাজিকিস্তান, ইরান এবং আফগানিস্তান। কাজেই কঠিন লড়াই খালিদের দলের সামনে। প্রতিপক্ষ দল সম্বন্ধে বলতে গিয়ে খালিদ জানান, ‘আমাদের গ্রুপের বাকি দলগুলি সম্বন্ধে আমরা ইতিমধ্যেই জেনেছি। তারা প্রত্যেকেই খুব শক্তিশালী দল এই ব্যাপারে কোনও সন্দেহ নেই। তবে আমার বিশ্বাস, আমরা যদি ভাল দলগতভাবে ভাল খেলতে পারি, তাহলে ভাল ফল অসম্ভব কিছু নয়। আগামী দিনে আমাদের পরিকল্পনাই রয়েছে একটি শক্তিশালী দল গঠন করার। সে ব্যাপারে সিনিয়রদের যেমন সহযোগিতা দরকার, ঠিক তেমনই সাহায্য দরকার জুনিয়ারদেরও (CAFA Cup)।’
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
এখানেই শেষ নয়, খালিদ আরও বলেন, ‘খেলোয়াড়রা সকলেই পেশাদার। তাঁরা জানেন ম্যাচের গুরুত্ব। কাজেই তাঁদের কাছে আলাদা করে বলার কিছু নেই। যাঁরা আছেন, তাঁদের নিয়েই মাঠে নামব। এবং আশা করব, যাঁরা মাঠে নামবেন তাঁরা প্রত্যেকেই নিজের সেরাটা দেবেন (CAFA Cup)।’






