রাজ্যের খবর

Grassroots Outreach: শিলিগুড়িতে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে উপস্থিত রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশী চক্রবর্তী

Transport Minister Snehasis Chakraborty personally inspected village development projects and spoke to local youth at the “Our Para, Our Solution” camp in Fasidewa block.

Truth Of Bengal: শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের সদরগছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে উপস্থিত রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশী চক্রবর্তী। এদিন রাজ্যের মন্ত্রী তিনি নিজে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মখালিতে উপস্থিত হন(Grassroots Outreach)। এবং ক্যাম্পের প্রতিটি প্রকল্প খতিয়ে দেখেন এর পাশাপাশি সাধারণ মানুষের কোন অসুবিধা রয়েছে কিনা তা জানতে চান রাজ্যের মন্ত্রী। এছাড়াও স্কুলের ছাত্রীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মন্ত্রী এবং তাদের কাছে জানতে চান ভবিষ্যতে কে কি হতে চান।

[আরও পড়ুনঃ US Tariffs: ভারতের পণ্যে ৫০% শুল্ক! জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী]

এদিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারি সভাধিপতি রমা রেশমি এক্কা, এস জিডি এর বোর্ডের সদস্য কাজল ঘোষ, ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা এক্কা, ফাঁসিদেওয়া ব্লকের ভিডিও বিপ্লব বিশ্বাস, বিধান নগর ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝর্ণা সরকার সহ অন্যান্য আধিকারিকরা। এদিন আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি থেকে অনেকেই লাইসেন্সের জন্য আবেদন করেন(Grassroots Outreach)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন এই ক্যাম্পে প্রচুর মানুষ এসেছে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এই কর্মসূচির মূল দুটো দিক প্রথমটা গ্রামের মধ্যে যে ছোট ছোট কাজ বাকি ছিল যেগুলো হয়তো পঞ্চায়েতের মাধ্যমে করা গেছে বা করা যায়নি বা পঞ্চায়েত সেই কাজ করতে পারেনি সেই কাজগুলো সম্পন্ন করা(Grassroots Outreach)। আরেকটা দিক হল কি কাজ হবে গ্রামের মানুষরাই সেটা ঠিক করবে। সেই গ্রামের মানুষদের ডাকা হচ্ছে জনপ্রতিনিধি থাকছেন আধিকারিকরা থাকছেন। গ্রামের মানুষরা যে কাজটা ঠিক করে দেবেন আগামী সমাজের মধ্যে আমরা সেই কাজটা করে দেবো।