
The Truth Of Bengal: আইপিএলের ৫৮ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংস। টসে জিতে প্রথম বোল করার সিধান্ত নেয় পঞ্জাব। প্রথম ব্যাট করতে নেমে পাওয়ার প্লে তে বেশ দারুন শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু প্রথমেই ফ্যাফ ডু প্লিসি কে ফেরায় ভিদওয়াত কাভেরাপ্পা। ৪.৪ ওভারে ভিদওয়াত কাভেরাপ্পা ফেরায় উইল জ্যাকস। ৬ ওভার শেষে বেঙ্গালুরুর রানসংখ্যা ৬ উইকেটে ৫৬ রান করেন। স্যাম কুরানের বলে আউট হয়ে ফিরতে হয় রজত পাতিদারকে। পাতিদার ২১ বলে ৫০ রান করে। তিনটি চার ও ছয়টি ছয় মারেন তিনি। ১০ ওভার শেষে রান বেঙ্গালুরু ৩ উইকেট হারিয়ে ১১৯ রান করেন।
অপরদিকে ২৩ বলে ৪২ রানে নট আউট খেলছিলেন বিরাট কোহেলি। বৃষ্টির জন্য খেলা কিছুক্ষন বন্ধ থাকে। পরবর্তীতে খেলা আবার শুরু হলে ৩২ বলে নিজের ৫০ রান করেন বিরাট কোহেলি। ১৫ ওভার পরে ১৬৪ রান করে বেঙ্গালুরু। ১৫ ওভার পরে যথেষ্ট ভালো শুরু করে কোহেলিরা। সেঞ্চুরির খুব কাচ থেকেই ফিরতে হয় বিরাট কোহেলিকে। ৪৭ বল খেলে তিনি ৯২ রানে আউট হয়ে যায় বিরাট কোহেলি। ৭টি চার ও ৬টি ছয় মারেন তিনি। ৭ বলে ১৮ রানের কার্যকরী ইনিংস খেলে ডাগআউটে ফেরেন দীনেশ কার্তিক। প্রথম ব্যাটিংয়ের শেষ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র চার রান করে বেঙ্গালুরু। ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৪১ রান করে বেঙ্গালুরু।
এই রান তাড়া করতে নেমে ১৮১ রানে অল আউট হয়ে যায় পঞ্জাব কিংস। পঞ্জাবের তরফে ব্যাট করতে নেমে প্রথম ওভারে আউট হয়ে ফেরেন প্রাভশিমরন সিং। পাওয়ারপ্লে শেষ হতে হতে আবার জনি বেয়ারস্টোর উইকেট হারিয়ে ফেলে পঞ্জাব। ৬ ওভার শেষে পঞ্জাব কিংস ২ উইকেট হারিয়ে ৭৫ রান করে।রাইলি রুশো ২৭ বলে ৬১ রান করেন। তিনি ৯টি চার ও ৩টি ছয় মারেন। শশাঙ্ক সিং ভালো শুরু করলেও ৩৭ রানে তাঁকে রান আউট করেন বিরাট কোহেলি। তারপর থেকে আর কেউ সেরকম একটা ব্যাট হাতে দাঁড়াতে পারেনি। একমাত্র তাঁদের মধ্যে স্যাম কুরান ১৬ বলে ২২ রান করেন। বেঙ্গালুরুকে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে হলে তাঁদের সব ম্যাচ জিততে হবে। চেন্নাই, লক্ষনউ, সানরাইজারদের ম্যাচ গুলোর উপরও তাঁদের নজর রাখতে হবে।






