
The Truth of Bengal: গত কয়েকমাস ধরে রঞ্জি না খেলার জন্য খবরের শিরোনামে এসেছে শ্রেয়স – ঈশান। তবে বোর্ড বারংবার তাদেরকে বলার পরেও খেলেননি এই দুই খেলোয়াড় । সেকারণে এবার বিসিসিআইয়ের তরফ থেকে বার্ষিক চুক্তি আওতার মধ্যে রাখা হয়নি এই দুই ক্রিকেটারকে। বার্ষিক চুক্তি থেকে ছেটে ফেলা হয়েছে ইশান কিষান ও শ্রেয়স আইআরকে। বোর্ডের তরফ থেকে এও জানানো হয়েছিল এই দুজন খেলোয়াড় বিবেচনাতেই ছিলেন না। আইপিএল শুরু হতে আর কিছুদিনের অপেক্ষা। সব দল চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। খেলোয়াড়রাও প্রস্তুতি নিচ্ছেন।
আর এই আবহেই ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার রঞ্জি খেললেন না। কিন্তু কেন ? ঈশান যদিও নিজের মানসিক ক্লান্তির কথা বলে ছুটি নিয়েছিলেন। শ্রেয়স কেন খেললেন না তা স্পষ্ট নয়। বোর্ডের কথা না শোনার শাস্তি বলেই মত বিশেষজ্ঞদের। বুধবার ২০২৩-২০২৪ মরশুমের জন্য কেন্দ্রীয় চুক্তির যে তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। সেখানে রাখা হয়েছে ৩০ জন ক্রিকেটারকে। সেখানে একঝাঁক নতুন মুখ থাকলেও জায়গা পাননি দুই তারকা ক্রিকেটার।
টিম ম্যানেজমেন্ট এর কাছ থেকে বিরতির অনুরোধ করার পর দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থেকে সরে আসার পর ঈশান কিষাণকে আর দেখা যায়নি ২২ গজে। আইপিএল সবসময়ই প্লেয়ারদের হাতছানি দেয়। আড়াই মাসের এই লিগ থেকেই বহু টাকা পান প্লেয়াররা। তাই IPL-এ তারা বরাবরই ফোকাস করেন। এই সমস্যাটা দেখা গেছে ঈশান কিষানের ক্ষেত্রে। এর আগে বোর্ড তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতে বললেও তিনি রাজি হননি। বোর্ডের থেকে তাঁকে রাজ্য দলের হয়ে রঞ্জি খেলতে বলা হয়েছিল। কিন্তু রাজি না হওয়ায় এই শান্তি বলে মত বিশেষজ্ঞদের।






