Bobby Charlton: ভয়াবহ বিমান দুর্ঘটনার হাত থেকে বরাত জোরে রক্ষা পান বিশ্ববিখ্যাত ফুটবলার ববি চার্লটন
রোপের ফুটবল জগতে তখন চড়চড় করে সাফল্যের চুড়ায় উঠছে ব্রিটিশ ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
Truth Of Bengal: আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে অসংখ্য মানুষের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিলেও বহু মানুষ তাঁদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারলেন না। মরণযাত্রা হয়ে দাঁড়াল আকাশপথের যাত্রা। আবার এক বিমানযাত্রী বিশ্বাসকুমার রমেশ ওরফে বিশ্বাসরাও বরাত জোরে রক্ষা পান। জীবন যে খুবই অনিশ্চিত তা এই ঘটনা থেকেই প্রমাণ। যেমন, ভয়াবহ বিমান দুর্ঘটনার হাত থেকে বরাত জোরে রক্ষা পান বিশ্ববিখ্যাত ফুটবলার ববি চার্লটন (Bobby Charlton)।
[আরও পড়ুন: World Test Championship: ২০৩১ সাল অবধি ইংল্যান্ডেই বসবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর]
সালটা ছিল ১৯৫৮। ফেব্রুয়ারি মাস। হাড় কাঁপানো ঠান্ডায় কাবু গোটা ইউরোপ। ইউরোপের ফুটবল জগতে তখন চড়চড় করে সাফল্যের চুড়ায় উঠছে ব্রিটিশ ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ১৯৫৮ সালের ৫ ফেব্রুয়ারি ১৯৫৭-৫৮ সালের ইউরোপিয়ান ক্লাবের সেমিফাইনালে তৎকালীন যুগোস্লাভিয়া এখনকার সার্বিয়ার বেলগ্রেডের ক্লাব রেড স্টারের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। লন্ডনে ফেরার জন্য ব্রিটিশ ইউরোপিয়ান এয়ারওয়েজের বিমান ভাড়া করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব। বেলগ্রেড থেকে রওনা দেওয়ার পর দুপুরে তৎকালীন পশ্চিম জার্মানির মিউনিখে তেল ভরে লন্ডনে ফেরার জন্য নামে বিমানটি। তুষারঝড় চলছে তখন মিউনিখ রিয়েম বিমানবন্দরে। দৃশ্যমানতা নেই বললেই চলে। ২ বার ওড়ার চেষ্টা ব্যর্থ হয় অভিশপ্ত বিমানের। তৃতীয় বার উড়লে সঠিক গতিতে ওড়েনি অভিশপ্ত বিমান। রানওয়ে থেকে পিছলে গিয়ে পাশের রাস্তার বেড়া ভেঙে প্রথমে একটি বাড়িতে পরে একটি শেডে গিয়ে ধাক্কা মারে। সেখানে প্রচুর পরিমাণে জ্বালানি মজুত ছিল। বিকট শব্দে বিস্ফোরণ হয়। জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয় যাত্রীবাহী বিমানটি। অভিশপ্ত বিমানে ছিলেন ৪৪ জন। মর্মান্তিক ভাবে মৃত্যু হয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবের ৮ ফুটবলার-সহ ২৩ জনের।
[Facebook:https://www.facebook.com/truthofbengal ]
বরাত জোরে রক্ষা পান ববি চার্লটন। গোলকিপার হ্যারি গ্রেগ অকুতোভয় দুঃসাহসী ছিলেন। তিনিই একার হাতে ববি চার্লটন ও ডেনিস ভায়োলেট নামে ২ ফুটবলারের প্রাণ বাঁচান। তবে শেষরক্ষা হয়নি সে সময়ের বিখ্যাত ফুটবলার ডানকান এডওয়ার্ডসের। তিনি গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। ২ সপ্তাহ পর মৃত্যু হয় তাঁর। ম্যানেজার ম্যাট বুসবি গুরুতর জখম হয়। কয়েক মাস ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন। শেষপর্যন্ত প্রাণে বাঁচেন। ৭ ফুটবলার অবশ্য ঘটনাস্থলেই প্রাণ হারান। বিমান চালক জেমস থেন বেঁচে যান। গোলকিপার হ্যারি গ্রেগ ২০ মাসের শিশু ও তার অন্তঃসত্ত্বা মাকেও বাঁচান ( Bobby Charlton)।






