IND VS PAK: পহেলগাঁও-কাণ্ডের পর ফের ২২ গজে মুখোমুখি হওয়ার সম্ভাবনা ভারত-পাকিস্তানের
তারপরই ভারত তার প্রতিবেশী দেশ পাকিস্তানকে এই জঘন্য ঘটনার দায়ী করে কাঠগড়ায় তোলে।
Truth of Bengal: গত ২২ এপ্রিল। কাশ্মীরের পহেলগাঁতে ভয়ঙ্কর জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। যে ঘটনায় বহু নিরীহ মানুষের প্রাণহানি হয়। তারপরই ভারত তার প্রতিবেশী দেশ পাকিস্তানকে এই জঘন্য ঘটনার দায়ী করে কাঠগড়ায় তোলে। নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটার পরই ভারত ও পাকিস্তানের সীমান্তে বাড়তে থাকে উত্তেজনার পারদ। এই ঘটনার পর এবার প্রথমবার ক্রিকেট মাঠে দুই দেশ পরস্পরের বিপক্ষে মুখোমুখি হওয়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে।(IND VS PAK)
একটা সময় এই ঘটনার জেরে এশিয়া কাপ বন্ধের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে এশিয়া কাপ বন্ধ হচ্ছে না এমনটাই খবর জানা গিয়েছে। এবং চলতি বছরই এশিয়া কাপের আয়োজন করতে মরিয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তারা।
[আরও পড়ুনঃ Wild Elephant: টানা বৃষ্টির মধ্যেই গ্রামে হাজির ‘রামলাল’, হাতির দর্শনে ভিড় জমালো এলাকাবাসী]
পহেলগাঁও কাণ্ডের পর ভারত যাতে পাকিস্তানের সঙ্গে কূটনীতির পাশাপাশি ক্রিকেট মাঠেও কোনওরকম সম্পর্ক না রাখে, তার জন্য সওয়াল করেছিলেন অনেকেই। এমনকি ভারতীয় বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে চিঠি দিয়েও জানানো হয়েছিল, ভারত তার প্রতিবেশ দেশ পাকিস্তানের সঙ্গে কোনওরকম সিরিজ খেলতে আগ্রহী নয়। ফলে এশিয়া কাপ ঘিরে অনিশ্চয়তা দেখা দেয়। কিন্তু দুটি দেশের কেউই এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়নি। সে কারণে টুর্নামেন্ট ঘিরে একটা আশা ছিলই কর্তাদের মধ্যে।(IND VS PAK)
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসের ১০ তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এশিয়া কাপের। এবং এবারের এই টুর্নামেন্টের ভেন্যু হিসেবে প্রাথমিকভাবে এসিসি কর্তাদের পছন্দের তালিকায় সবার আগে রয়েছে আরব আমিরশাহি। সেক্ষেত্রে চলতি বছরের এশিয়া কাপ আয়োজনের আশা ত্যাগ করতে হবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে। আবার এইরকমও হতে পারে, কেবলমাত্র পাকিস্তানের ম্যাচগুলি আরবের মাটিতে দিয়ে বাকি ম্যাচগুলি ভারতে হতে পারে।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
সূত্র মারফত জানা গিয়েছে, আগামী জুলাই মাসেই এশিয়া কাপ নিয়ে কর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকেই সূচি নিয়ে আলোচনা হওয়ার কথা। তারপরই পরিষ্কার হয়ে যাবে চির প্রতিদ্বন্দ্বী এই দুই দেশ ফের ক্রিকেটের ২২ গজে কবে মুখোমুখি হবে।(IND VS PAK)
প্রসঙ্গত, চলতি বছরের এশিয়া কাপ টুর্নামেন্ট সব ম্যাচ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আরব আমিরশাহি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার কথা রয়েছে।






