Asansol: আসানসোলে অগ্নিকাণ্ডে মৃত্যু হল একই পরিবারের ৩ জনের
আসানসোলের ফতেপুরের বৈশালি পার্ক এলাকায় একটি বাড়িতে শনিবার রাতে আগুন লাগে।
Truth of Bengal: আসানসোলে ( Asansol) একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ৩জনের। আগুনে পুড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল গৃহকর্তা সহ তাঁর আত্মীয়।শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে বলে দমকল দফতর মনে করছে। আসানসোলের ফতেপুরের বৈশালি পার্ক এলাকায় একটি বাড়িতে শনিবার রাতে আগুন লাগে। দোতলা বাড়িতে থাকতেন ৪জন।বাড়ির মালিক বাবলু সিং। সেই বাড়িতে ছিলেন বাবলু সিংয়ের স্ত্রী শিল্পী চট্টোপাধ্যায়,শ্বশুর কেবল চন্দ এবং শাশুড়ি গায়েত্রী চন্দ।আদিবাড়ি ঝাড়খণ্ডের নিরসায়। একমাত্র ছেলে থাকে ভিনরাজ্যে। হস্টেলে থেকেই সেখানে পড়াশোনা করে। শনিবার মধ্যরাতে দোতলা বাড়ির নিচতলায় আচমকা আগুন লাগে।
[আরও পড়ুনঃ Wild Elephant: টানা বৃষ্টির মধ্যেই গ্রামে হাজির ‘রামলাল’, হাতির দর্শনে ভিড় জমালো এলাকাবাসী]
ধোঁয়া দেখতে পান আবাসনের রক্ষীরা। আগুন লাগার খবর স্থানীয় বাসিন্দাদের জানান। আবাসিকরা দৌড়ে আসে। আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকলে। একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। আবাসিকরা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকলে। দমকলের ২টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।( Asansol)
কিছু ক্ষণের মধ্যে পুরো বাড়িটি আগুনের গ্রাসে চলে যায়। বাড়ির সদস্যেরা ঘুমিয়ে ছিলেন। ওই অবস্থায় দুই বৃদ্ধ-বৃদ্ধা অগ্নিদগ্ধ হন। আগুনে পুড়ে যান তাঁদের পুত্রও।স্থানীয়রা এই ঘটনায় মর্মাহত। শোকের ছায়া নেমে এসেছে আসানসোলের ফতেপুর বৈশালি পার্ক এলাকায়। ( Asansol)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
এই ঘটনায় বাবলু সিং –এর মৃত্যু হয়েছে। তাঁর আত্মীয়রাও আগুনে পুড়ে মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা চলছে বাবলু সিং-এর স্ত্রীর। ঠিক কী কারণে এই আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে।






