রাজ্যের খবর

Wild Elephant: টানা বৃষ্টির মধ্যেই গ্রামে হাজির ‘রামলাল’, হাতির দর্শনে ভিড় জমালো এলাকাবাসী

Truth Of Bengal: শনিবার থেকে টানা নিম্নচাপের বৃষ্টিতে নাজেহাল ঝাড়গ্রামবাসী। তারই মাঝে রবিবার সকালে এক বিরল দৃশ্যের সাক্ষী থাকল নয়াগ্রাম ব্লকের পাতিনা গ্রাম(Wild Elephant)। দিনদুপুরে হঠাৎ করেই বৃষ্টির মধ্যে খাবারের খোঁজে গ্রামে ঢুকে পড়ে একটি দাঁতাল হাতি “রামলাল”। স্থানীয়দের মতে, এটি ঝাড়গ্রামের জনপ্রিয় হাতি।

[আরও পড়ুন: Kevin Sibille: লাল হলুদে আর্জেন্টাইন ডিফেন্ডার?]

বৃষ্টিকে উপেক্ষা করে গ্রামে ঢোকার পর কিছুক্ষণের জন্য চুপচাপ ঘোরাঘুরি করে সে। তবে সৌভাগ্যবশত এদিন কোনও ক্ষয়ক্ষতি করেনি(Wild Elephant)। হাতির হঠাৎ আবির্ভাবে প্রথমে আতঙ্ক ছড়ালেও, পরে ‘রামলাল’-এর শান্ত ব্যবহার দেখে কৌতূহলী এলাকাবাসীরা বাইরে বেরিয়ে আসে তাকে দেখতে। কেউ মোবাইলে ছবি তোলে,  কেউ আবার দূর থেকে পর্যবেক্ষণ করে হাতির চলাফেরা।

লিঙ্ক: https://www.facebook.com/truthofbengal/

অল্প কিছু খাবার খেয়ে নিজের মতো করে আবার জঙ্গলের দিকেই ফিরে যায় রামলাল। বনদফতর সূত্রে জানা গিয়েছে, হাতিটি আগে থেকেও এই অঞ্চলে ঘোরাফেরা করে। তবে এখনও পর্যন্ত সে বিশেষ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়নি(Wild Elephant)। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও একঝলক ‘বুনো অতিথি’-র এমন আগমনে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Related Articles