ফুটবল ও ক্রিকেটে বিস্তর জাল বিছিয়েছে এজেন্টরা
Agents have spread a vast net in football and cricket
Truth Of Bengal: সুদীপ্ত ভট্টাচার্য: সবেতেই এখন পরিবর্তনের ছোঁয়া। ক্রীড়াক্ষেত্রে বা বাদ থেকে কেন। সাইটের যুগে ক্রীড়াক্ষেত্রেও তার আদ্যিকালের ধ্যান ধারণা ত্যাগ করে এখন বেছে নিয়েছে পরিবর্তনের ছোঁয়াকে। ফুটবল, ক্রিকেট সহ অন্য খেলাতে এখন চলছে এখন চলছে এজেন্ট যুগ। অর্থ্যাৎ, এজেন্ট না ধরলে কোনো কিছুই সম্ভব নয়। ক্রীড়া মহলের অন্দরে এই এজেন্টরা যে কতটা জাল বিস্তার করেছে সে কথাই তুলে ধরা হল।
দীর্ঘদিন ধরে ভারত স্বপ্ন দেখছে বিশ্বকাপ ফুটবল খেলার স্বপ্ন দেখার। দেখিটাই স্বাভাবিক। কেননা বিশ্বের ছোট ছোট দেশগুলি যারা আয়তনে কিংবা জনসংখ্যায় ভারতের কাছে খুবই নগন্য, তারা যদি বিশ্ব ফুটবলের মেগা ইভেন্টে অংশগ্রহণ করতে পারে এবং দাপিয়ে লড়াই করতে পারে আর্জেন্টিনা, ব্রাজিল কি়ংবা অন্যান্য খেতনামা দেশগুলির বিপক্ষে তাহলে ওই দেশগুলির থেকে জনসংখ্যায় এবং আয়তনে অনেক এগিয়ে থাকা ভারত কেন পারবে না সেই জায়গা দখল করতে। স্বপ্নটা দেখা ভাল। এই স্বপ্ন তো গোটা ভারতবাসী কবে থেকেই দেখে আসছেন।
তবে চেষ্টার কোনো ত্রুটিও রাখছেন না দেশের ফুটবল কর্তারা এবং ফুটবল ফেডারেশন। বিভিন্নভাবে চেষ্টা চলছে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু এর মাঝেই এক বিস্ফোরক সংবাদ সামনে এসেছে সংবাদ মাধ্যমের মাধ্যমে। যা শুনলে চক্ষু কপালে জোগাড়। কি সেই তথ্য।
আমরা সকলেই জানি, জাতীয় দলের হয়ে খেলতে গেলে প্রথমে একজন ফুটবলার ধাপে ধাপে বিভিন্ন পথ অতিক্রম করে তারপর জাতীয় দলে খেলার সুযোগ পান। এবং জাতীয় দলের হয়ে খেলার আগের ধাপটাই হচ্ছে সেই ফুটবলারকে ন্যাশানাল ফুটবলের আসরে ভাল খেলতে হবে। সূত্রের খবর, এই ন্যাশানাল ফুটবলে খেলার সুযোগ করে দেওয়ার জন্য এখন রীতিমত সক্রিয় হয়ে উঠেছে এজেন্ট চক্র। এবং ফুটবলের জন্য তাঁরা ফুটবলারদের কাছে চাইছেন ৩৫ হাজার টাকা করে। এমনকি সংশ্লিষ্ট ফুটবলার বা তাঁর পরিবারকে নাকি আশ্বস্ত ও করা হচ্ছে ওই ফুটবলারকে অরজিনাল সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হবে। ভাবুন একবার এই এজেন্টদের দৌরাত্ম্য কোথায় গিয়ে পৌঁছেছে।
ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা কি কিছুই জানেন না। নাকি জেনেও নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছেন। যদি ঘুমিয়ে থাকেন, তাহলে দয়া করে এবার একটু জেগে উঠুন এইসব এজেন্ট চক্রের বিরুদ্ধে। না হলে যে সমস্ত প্রতিভাবান ফুটবলাররা আছেন তাঁরা আর বিকশিত হবেন কোথায়? ফলে দেশের ফুটবল রয়ে যাবে সেই তিমিরেই।
এবার আসা যাক ক্রিকেটে। ভারতে ফুটবলের থেকে ক্রিকেট অনেক বেশি জনপ্রিয় খেলা। ফুটবলে আমরা বিশ্বকাপ জিততে না পারলেও ক্রিকেট আমাদের সেই দুঃখটা অনেক আগেই ঘুচিয়ে দিয়েছে। কাজেই ক্রিকেটের প্রতি কোটিপতি ঘরের ছেলেরা যেমন আগ্রহ দেখাবেন তেমনি মধ্যবিত্ত ঘরের ছেলেরাও তার ব্যতিক্রম নয়। কাজেই ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও ধীরে ধীরে নিজেদের দৌরাত্ম্য কায়েম করতে চলেছে এই এজেন্ট চক্র। এমনি খবর সংবাদমাধ্যম সূত্রে।
সূত্রের খবর অনুযায়ী, এজেন্টদের সঙ্গে কেউ যদি যোগাযোগ করে বলেন, এই ক্রিকেটারকে ন্যাশানাল দলে সুযোগ করে দিতে হবে, তাহলে পুরুষ হলে দরকার ১.৫০ লক্ষ টাকা। এবং মহিলা হলে ৪০ হাজার টাকা। বাবা যায়! সুতরাং এখনই যদি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক, বিসিসিআই, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা জেগে না ওঠেন এইসব এজেন্ট চক্রের বিরুদ্ধে, তাহলে আগামী দিনে এঁদের দৌরাত্ম্য যে কোথায় গিয়ে পৌঁছবে তার এখনই সহজেই অনুমেয়।






