খেলা

Afghanistan: প্রথম বলেই বাবাকে ছক্কা! আফগান ক্রিকেটে মাঠে ইতিহাস লিখলেন নবি-পুত্র হাসান

আইনাক রিজিয়নের হয়ে মাঠে নামেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং অভিজ্ঞ অলরাউন্ডার মহম্মদ নবি।

আফগানিস্তানের শাপাগিজা ক্রিকেট লিগে ঘটল এক অভূতপূর্ব ঘটনা—ক্রিকেট মাঠে মুখোমুখি হলেন বাবা ও ছেলে। আর সেই লড়াইয়ে প্রথম বলেই বাবাকে ছক্কা মেরে চমকে দিলেন ছেলে। কাবুল আন্তর্জাতিক স্টেডিয়ামে শাপাগিজা লিগের ম্যাচে এমআইএস আইনাক রিজিয়ন এবং আমো শার্কস মুখোমুখি হয়। আইনাক রিজিয়নের হয়ে মাঠে নামেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং অভিজ্ঞ অলরাউন্ডার মহম্মদ নবি। অপরদিকে, আমো শার্কসের হয়ে ওপেন করতে নামেন তাঁরই ছেলে হাসান ইসাখিল (Afghanistan)।

আরও পড়ুন: Dhaka Plane Crash: বিমান দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিয়ে বিতর্ক, জনগণের কাছে ত্রাণ চেয়ে সমালোচনার মুখে ইউনূস

ম্যাচের নবম ওভারে বল করতে আসেন নবি। ৩০৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা এই কিংবদন্তি স্পিনারের প্রথম বলেই ছক্কা হাঁকান তাঁর ছেলে হাসান। বিশাল ওভার বাউন্ডারিতে বল উড়ে যায় গ্যালারিতে। বাবার মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট, আর সেই মুহূর্তেই স্টেডিয়ামে গর্জে ওঠে উল্লাসধ্বনি। ধারাভাষ্যকারদের কথাতেও ধরা পড়ে আবেগের ঝড়। একজন বলেন, ‘ দারুণভাবে বাবাকে স্বাগত জানালেন হাসান।‘ আর-একজন বলেন, তুমি আমার বাবা, সেটা ঠিক আছে। কিন্তু এমন বল করলে মাঠের বাইরে আমি তোমাকেই পাঠাব (Afghanistan)!

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

হাসানের সেই ওভারে ওঠে ১২ রান। এরপর আর বল হাতে ফেরেননি নবি। হাসান শেষ পর্যন্ত করেন ২৩ বলে ৩৪ রান। মাত্র কয়েক সপ্তাহ আগে ১৮ বছর বয়সে পা দিয়েছেন হাসান। বয়স কম হলেও প্রতিভার ঝলক দেখিয়ে দিয়েছেন আগেই। ২০২৩ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ঝকঝকে ৫০ রানের ইনিংস খেলেছিলেন মাত্র ৩২ বলে। সেই সঙ্গে ২০২৪ সালে কাবুল প্রিমিয়ার লিগে ৫১ বলে ১৫৬ রানের দুরন্ত ইনিংস খেলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এই ম্যাচে বাবার বিরুদ্ধে ছক্কা হাঁকানো নিছক একটি শট নয়—ক্রিকেটের আবেগ, পারিবারিক বন্ধন ও প্রতিযোগিতার এক দুর্লভ মিশেল। যা ইতিহাসে জায়গা করে নিল ক্রিকেটের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে (Afghanistan)।

Related Articles