Ratan Thiyam: নক্ষত্র পতন! নাট্যকার রতন থিয়মের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
West Bengal CM Mamata Banerjee mourns the death of legendary Manipuri playwright Ratan Thiyam, a Padma Shri awardee who enriched Indian theatre with his unique creations.
Truth Of Bengal: প্রয়াত হলেন নাট্যকার রতন থিয়ম (Ratan Thiyam)। বুধবার ভোরে ৭৭ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। মণিপুরী নাট্য জগতের গুরুত্বপূর্ণ নাম রতন। কিন্তু তিনি তাঁর খ্যাতি শুধু মণীপুরের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, গোটা ভারতেই তাঁর নাম ছড়িয়ে পড়েছে। তাঁর কলমে রচিত হয়েছে বহু নাটক। শুধু তাই নয় মঞ্চে বহু নাটকের নির্দেশনাও করেছেন তিনি। তিনিই নির্মান করেছেন ‘চক্রব্যূহ’ ও ‘ঋতুসংহারম’-এর মতো নাট্য। ১৯৮৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে তাঁকে।
I mourn the demise of Ratan Thiyam, the icon of Manipuri Theatre and a true legend who put Manipuri theatre on the global map.
His unique blend of tradition and experiment enriched Indian performing arts immensely and resonated worldwide.
My sincere condolences to his…
— Mamata Banerjee (@MamataOfficial) July 23, 2025
রতন থিয়মের (Ratan Thiyam) মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আমি মণিপুরি নাটকের প্রতীক এবং সত্যিকারের কিংবদন্তি রতন থিয়ামের প্রয়াণে শোক প্রকাশ করছি, যিনি মণিপুরি নাটককে বিশ্ব মানচিত্রে তুলে ধরেছিলেন। তাঁর ঐতিহ্য ও পরীক্ষামূলক ধাঁচের অনন্য মিশ্রণ ভারতীয় অভিনয়শিল্পকে সমৃদ্ধ করেছে এবং সারা বিশ্বে সাড়া ফেলেছে। তাঁর পরিবার, বন্ধু এবং অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”
[আরও পড়ুন: Dhaka Plane Crash: বিমান দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিয়ে বিতর্ক, জনগণের কাছে ত্রাণ চেয়ে সমালোচনার মুখে ইউনূস]
এদিকে শোক প্রকাশ করেছেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, “শ্রী রতম থিয়ামের (Ratan Thiyam) মৃত্যুতে গভীর ভাবে শোকপ্রকাশ করছি। ভারতীয় নাট্যজগতের অন্যতম নক্ষত্র ছিলেন তিনি এবং মণিপুরের অমূল্য সম্পদ। শিল্পের প্রতি তাঁর ভালবাসা, নিষ্ঠা এবং মণিপুরি শিল্পের প্রতি তাঁর টান শুধুই বিশ্বের নাটককে সমৃদ্ধ করেনি। আমাদের পরিচিতিকেও সমৃদ্ধ করেছে।”






