আন্তর্জাতিক

Dhaka Plane Crash: বিমান দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিয়ে বিতর্ক, জনগণের কাছে ত্রাণ চেয়ে সমালোচনার মুখে ইউনূস

বাংলাদেশের সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, ইউনূসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে করা হয়েছিল এবং তাঁর প্রেস সেক্রেটারি তা শেয়ার করেছিলেন।

Truth of Bengal: ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান ভেঙে পড়ে। সোমবার দুপুরে বিমান দুর্ঘটনাটি ঘটে। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল-কলেজের একটি ভবনের ওপর পড়েছে। ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। আহত বহু।  হাসপাতালে অনেকেই চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের বেশিরভাগই পড়ুয়া।  দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। ঢাকার বিমান দুর্ঘটনার পর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে (Dhaka Plane Crash)।

আরও পড়ুন: Heavy Rain Alert: বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সরকারের ব্যর্থতা নিয়েও সরব হয়েছে বিরোধী দলগুলি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস ফেসবুক একটি পোস্ট করেন। সেখানে ইউনূস, ত্রাণ দেওয়ার জন্য আহ্বান জানান। যাতে দুর্ঘটনায় নিহত, আহত পরিবারকে সাহায্য করা যায়। তার পোস্ট ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বির্তক। সমাজমাধ্যমে প্রশ্ন ওঠে, একটি সরকারের কী অর্থের অভাব নেই যার জন্য নাগরিকদের কাছে থেকে চাইতে হচ্ছে? আওয়ামী লিগের সরকারের তরফে অভিযোগ তুলে বলা হয়, বিপর্যয়ের সময়ে সরকার তার ব্যর্থতা ঢাকতে জনগণের উপর বোঝা চাপিয়ে দিচ্ছে। নেটিজেনদের দাবি, ক্ষতিপূরণের ব্যবস্থা সরকারের নিজস্ব উদ্যোগেই হওয়া উচিত ছিল। সমালোচনার পর পোস্টটি ইউনূসের পেজ থেকে মুছে ফেলা হয় (Dhaka Plane Crash)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

বাংলাদেশের সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, ইউনূসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে করা হয়েছিল এবং তাঁর প্রেস সেক্রেটারি তা শেয়ার করেছিলেন। পোস্ট ডিলিট করার পর আবারও শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। ইউনূস বলেছেন, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত প্রয়োজন। বলেন, বিমান দুর্ঘটনায় ছাত্র, অভিভাবক, শিক্ষক এবং কর্মী সহ অন্যান্যদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব নয়। সব ধরণের সাহায্য করা হবে (Dhaka Plane Crash)।’

Related Articles