খেলা

কনস্টাসের সঙ্গে ছবি তুলতে গিয়েই দুর্ঘটনার কবলে এক সমর্থক

A supporter had an accident while taking pictures with Constance

Truth Of Bengal: সিডনির রাস্তা দিয়ে নিজের মনে হেঁটে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা স্যাম কনস্টাস। যিনি সদ্য শেষ বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে নজর কেড়েছিলেন। চোখের সামনে নিজের পছন্দের ক্রিকেটারকে এমনভাবে হেঁটে যেতে দেখে আর সেলফি তোলার লোভ সামলাতে পারলেন এক ক্রিকেটভক্ত। যাঁর নাম সিরাজউদ্দিন খান। কিন্তু তারপরই ঘটল বিপত্তি। যা শুনলে ঘাবড়ে যাবেন সবাই।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় ১১টা ৫৫ মিনিট নাগাদ কনস্টাস তাঁর ক্রিকেট সরঞ্জামের ব্যাগ নিয়ে সিডনির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময়ই একটি সাদা রংয়ের গাড়ি ওই জায়গা দিয়ে যাওয়ার সময়ই গাড়ির চালকের নজরে পড়েন কনস্টাস। তারপরই কোনওরকমে গাড়িটি পার্কিং করে সিরাজউদ্দিন ছুটে যান কনস্টাসের দিকে। আর এই সময়ই ঘটল বিপত্তি। সিরাজউদ্দিন তাঁর গাড়ির হ্যান্ডব্রেক না করে গাড়ি থেকে নামতেই গাড়ি ক্রমশ এগিয়ে যেতে থাকে সামনের দিকে। এবং একটি গাড়িকেও ধাক্কা মারে সিরাজউদ্দিনের গাড়ি। অনেক চেষ্টা করেও সিরাজ আর নিজের গাড়িকে দুর্ঘটনার কবল থেকে রক্ষা করতে পারেননি। তবে সূত্রের খবর, গাড়ি বা সিরাজের কিছু ক্ষতি হয়নি। যাঁর জন্য এতকিছু, সেই স্বপ্নও সফল হল না সিরাজের।

এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সিরিজের এমন কীর্তির ভিডিও। বিশেষ সূত্রের খবর, সামনেই অস্ট্রেলিয়া দল উড়ে যাবে শ্রীলঙ্কা সফরের জন্য। সেই সফরের জন্য কলম্বো উড়ে যাওয়ার আগে নাকি কনস্টাস তাঁর ঘনিষ্ঠ মহলে সিরাজউদ্দিনের সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে তিনি সংবাদপত্রকে জানান, ‘আশাকরি এর মধ্যেই আমার সঙ্গে ওঁনার দেখা হবে। এমনকি তাঁকে আমার অটোগ্রাফও দিতে পারব। আমার সঙ্গে দেখা করার জন্য তিনি যে আচমকা ওইভাবে ছুটে আসবেন তা আমিও বুঝতে পারিনি। তবে আশাকরি এখন উনার কোনও কিছু ক্ষতি হয়নি।’

Related Articles