উত্তর প্রদেশের প্রাচীন নীলকণ্ঠ শিবমন্দিরের ইতিহাস জানলে আপনিও চমকে যাবেন!
You will also be surprised to know the history of the ancient Nilakantha Shiv Mandir in Uttar Pradesh!

The Truth Of Bengal, Mou Basu: সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হল উত্তর প্রদেশের গোরখপুর জেলায় সারাইয়া গ্রামে অবস্থিত রয়েছে প্রাচীন শিবমন্দির। অনেকেই এই প্রাচীন শিবমন্দিরকে ঝাড়খণ্ডী মহাদেব বা নীলকণ্ঠ শিবমন্দির বলে ডাকেন। এই প্রাচীন শিবমন্দিরের সামনে মাথা ঠেকায় হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি ইসলামিরাও। আশ্চর্যের কথা হল, এই প্রাচীন শিবমন্দিরে কোনো ছাদ নেই।
স্থানীয় বাসিন্দারা জানান, যখনই চেষ্টা হয়েছে মন্দিরের ছাদ নির্মাণের কোনো না কোনো অজ্ঞাত কারণে সেই নির্মাণ কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। খোলা মন্দিরে পূজিত হন দেবাদিদেব মহাদেব। এই মন্দিরে হিন্দুরা একদিকে পুজো করেন তেমনই মুসলমানরা নমাজ আদায় করেন। এখানে শিবলিঙ্গ আপনা আপনি তৈরি হয়েছে। তাই একে স্বয়ম্ভু বলা হয়।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, মুসলমান শাসক মেহমুদ গজনভি শিবলিঙ্গের মাহাত্ম্য শুনে মন্দিরে হামলা চালায়।শিবলিঙ্গ উপড়ে ফেলে ভাঙার চেষ্টা করা হয়। এই কাজে ব্যর্থ হওয়ায় মেহমুদ গজনভি ও তার সেনাপতি বখতিয়ার খলজি শিবলিঙ্গের ওপর পবিত্র কোরানের কলমা এঁকে দেয় যাতে হিন্দুরা আর পুজো করতে না পারে। কিন্তু আদতে এর উল্টো হয়। শিবলিঙ্গকে তো নড়ানো যায়নি। হিন্দু ও মুসলমানরা সবাই এই শতাব্দী প্রাচীন মন্দিরে পুজোপাট ও নমাজ আদায় করেন।
FREE ACCESS






