রাশি অনুযায়ী আপনি প্রেমিকা হিসাবে কেমন?
How are you as a lover according to the zodiac sign?

The Truth Of Bengal, Mou Basu: রাশি অনুযায়ী প্রত্যেক মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। প্রেমিকা হিসাবে আপনি কেমন মানুষ তাও জানা যায় রাশি অনুযায়ী। আসুন দেখে নিই কোন রাশির জাতিকা প্রেমিকা হিসাবে কেমন হন—
১) এরিজ (২১ মার্চ থেকে ১৯ এপ্রিল): অগ্নিতত্ত্বের রাশি এরিজ বা মেষ। প্যাশনে ভরপুর। সব বিষয়ে প্রবল উৎসাহী, এনার্জিতে ভরপুর। সেলফ মেড পুরুষ পছন্দ। আধুনিক চিন্তাধারার পুরুষ পছন্দের। পজেসিভ, ধরা বাঁধা নিয়মকানুনে প্রেমিকাকে বেঁধে রাখতে চান এমন প্রেমিক পছন্দ নয়।
২) টরাস বা বৃষ (২০ এপ্রিল থেকে ২০ মে): ধৈর্য্যশীল, ভরসাযোগ্য। ভালোবাসতে জানে। দীর্ঘমেয়াদি সম্পর্কে বিশ্বাসী। বিশ্বাসী। সম্পর্কে জানপ্রাণ ঢেলে দেয়। ভালোবাসার মানুষকে মনপ্রাণ দিয়ে ভালোবাসে। জীবনের ওঠানামায় সব সময় পাশে থাকে।
৩) জেমিনি বা মিথুন (২১ মে থেকে ২০ জুন): সব বিষয় জানতে আগ্রহী। বন্ধুবৎসল, চার্মিং। ভালোবাসার মানুষের চিরদিন পাশে থাকে।
৪) ক্যানসার বা কর্কট (২১ জুন থেকে ২২ জুলাই): প্রেমিকা হিসাবে বেস্ট ফ্রেন্ড হন। প্রেমিককে সব সময় সমর্থন জোগান। রহস্যময়ী। মনের ভেতর কী চলছে তা সহজে প্রকাশ করেন না। দীর্ঘমেয়াদি সম্পর্কে বিশ্বাসী। ভরসাযোগ্য প্রেমিক চান।
৫) লিও বা সিংহ (২৩ জুলাই থেকে ২২ আগস্ট): সব সময় অন্যের অ্যাটেনশন বা মনোযোগ চান। প্যাশনেট প্রেমিকা হন। ভালোবাসা প্রকাশ করতে লজ্জা পায় না।
৬) ভার্গো বা কন্যা (২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর): ভরসাযোগ্য, বাস্তববাদী হন। মাটির কাছাকাছি থাকেন। সিরিয়াস, বিশ্বাসী, দায়িত্বশীল হন।
৭) লিব্রা বা তুলা (২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর): রোমান্টিক হন। প্রেমে শান্তিতে বিশ্বাসী। সম্পর্কে দিতে বিশ্বাসী। সাহসী হন। জীবনে ভারসাম্যে বিশ্বাসী।
৮)স্করপিও বা বৃশ্চিক (২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বর): শক্তিশালী মানসিকতার হন। আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন। প্রেমের লক্ষ্যপূরণে বিশ্বাসী। রহস্যময় আবরণে নিজেকে মুড়ে রাখেন। মনের কথা একমাত্র ভালোবাসার মানুষের কাছেই প্রকাশ করেন। ছুটকোছাটকা প্রেমে বিশ্বাসী নন। চিরস্থায়ী সম্পর্কে বিশ্বাসী।
৯) স্যাজিটেরিয়াস বা ধনু (২২ নভেম্বর থেকে ২১ ডিসেম্বর): অন্ধকারের মধ্যে আলোর দিশারি। বুদ্ধিদীপ্ত, সৎ, ইতিবাচক মানসিকতার হন। প্রেমিকা হিসাবে হাসিখুশি প্রকৃতির হন।
১০) ক্যাপ্রিকর্ন বা মকর (২২ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারি): অত্যন্ত দায়িত্বশীল হন। আবেগপ্রবণ, বুদ্ধিদীপ্ত হন। সবকিছু তলিয়ে বিশদভাবে খতিয়ে দেখে ভাবনাচিন্তা করতে ভালোবাসে।
১১) অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ (২০ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি): ঘরোয়া, বন্ধুবৎসল, স্বাধীনচেতা, বিশ্বাসী হন।
১২) পাইসেস বা মীন (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ): সংবেদনশীল হন। প্রেমের সম্পর্কে ভালোবাসার পাশাপাশি নির্ভরতা, শান্তি, সুখ ও খুশি চায়।






