অফবিট

50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি-সহ বাজেটফ্রেন্ডলি রেঞ্জে স্মার্টফোন আনল HMD

HMD Vibe 5G স্মার্টফোনে 720 x 1604 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির HD+ পাঞ্চ-হোল IPS ডিসপ্লে ও প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে এন্ট্রি লেভেলের Unisoc T760 চিপসেট দেওয়া হয়েছে।

Truth Of Bengal: কম দামে সাম্প্রতিক Android 15, ভালো ব্যাটারি ব্যাকআপ সহ 5G স্মার্টফোন খুঁজছেন? আপনার জন্য HMD Vibe 5G স্মার্টফোনটি একটি দারুণ বিকল্প হতে পারে। ভারতের বাজারে HMD Vibe 5G স্মার্টফোন শুধু 4GB+128GB স্টোরেজ মডেলে এসেছে। এই স্টোরেজ মডেলের দাম পড়বে ৮৯৯৯ টাকা। স্মার্টফোন ব্ল্যাক এবং পার্পল রঙে মিলবে।
HMD Vibe 5G স্মার্টফোনে 720 x 1604 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির HD+ পাঞ্চ-হোল IPS ডিসপ্লে ও প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে এন্ট্রি লেভেলের Unisoc T760 চিপসেট দেওয়া হয়েছে।( HMD)

আরও পড়ুনঃ দুর্দান্ত ফিচারে সাশ্রয়ী স্মার্টফোন—এলো Galaxy A17 ও F17 5G

এই স্মার্টফোনে 4GB RAM এবং 4GB ভার্চুয়াল RAM যোগ করা হয়েছে। একইভাবে স্টোরেজের জন্য 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই স্টোরেজ মাইক্রোSD কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত বাড়ানো যাবে। উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য স্মার্টফোনটিতে 50MP AI প্রাইমারি ক্যামেরা এবং 2MP ডেপ্থ সেন্সরের পাশাপাশি এলইডি ফ্ল্যাশ এবং রেয়ার নোটিফিকেশন লাইট রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়া ডুয়েল স্পিকার এবং সিঙ্গল মাইক্রোফোন রয়েছে।( HMD)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

পাওয়ার ব্যাকআপের জন্য HMD Vibe 5G স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি রয়েছে। স্মার্টফোনে কানেক্টিভিটির জন্য Bluetooth 5.2, GPS/AGPS, GLONASS, Wi-Fi 802.11 a/b/g/n এবং USB Type-C পোর্ট সাপোর্ট রয়েছে। HMD Vibe 5G স্মার্টফোনে সুরক্ষার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার রয়েছে।( HMD)