রাজ্যের খবর

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নজর কড়া নিরাপত্তার চাদরে সীমান্ত

বাংলার সর্বজনীন উত্সবের কথা মাথায় রেখে সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় বাড়ানোর কাজে তত্পর আইনের রক্ষকরা।

Truth Of Bengal: পুজোর সময় মানুষ যখন হুল্লোড়ে ব্যস্ত থাকবে,তখন কিছু অশুভ শক্তি অপ্রীতিকর ঘটনা ঘটাতে ওত পেতে থাকে। বাংলার সীমান্ত এলাকায় একথা মাথায় রেখে বাড়তি নিরাপত্তা নজরদারির ব্যবস্থা করেছে পুলিশ –প্রশাসন।কোনওরকম আইনশৃঙ্খলার যাতে সমস্যা না হয়,সেজন্য সীমান্তবর্তী এলাকায় পুলিশি নজরদারি বেড়েছে। বাংলাদেশ থেকে এপার বাংলায় অনুপ্রবেশ বাড়ায় বিএসএফের সঙ্গে পুলিশি বোঝাপড়া বাড়ানো হচ্ছে। বাংলার সর্বজনীন উত্সবের কথা মাথায় রেখে সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় বাড়ানোর কাজে তত্পর আইনের রক্ষকরা। গত কয়েকমাসে,অনুপ্রবেশ বেড়েছে দেশের অন্যান্য অংশের মতোই এই রাজ্যেও।রাজ্য সরকার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধে বেড়া দেওয়ার জন্য জমি দিয়েছে।(Basirhat)

আরও পড়ুনঃ 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি-সহ বাজেটফ্রেন্ডলি রেঞ্জে স্মার্টফোন আনল HMD

সীমান্ত শহর বসিরহাটে দুর্গা উৎসবে  অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বিএসএফ  উচ্চ পর্যায়ের বৈঠক করেছে।আগামীদিনে নজরদারি বাড়ছে। সীমান্ত শহর বসিরহাটে পুজোয়  অশান্তি রুখতে সদা সর্বদা প্রস্তুত রয়েছে পুলিশ প্রশাসন।  বসিরহাট পুলিশ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদী রহমান,  বসিরহাটের মহকুমা শাসক আশীষ কুমার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ ,  বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দোপাধ্যায় সহ বিধায়কদের নিয়ে একটি বিশেষ বৈঠক করেন মহাকুমা শাসক এবং পুলিশ সুপার।(Basirhat)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

বৈঠকে উপস্থিত ছিলেন বসিরহাটের বিভিন্ন পুজো মণ্ডপের কর্মকর্তা থেকে প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তিরা। পুজো চলাকালীন অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা বসিরহাট মহকুমা জুড়ে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে । গোটা বসিরহাট মহকুমা জুড়ে জমিদার বনেদি বাড়ি এবং সার্বজনীন মিলিয়ে প্রায় দেড় হাজার পূজা মন্ডপ রয়েছে। সেই সব পুজো মন্ডপে দর্শনার্থীরা কিভাবে প্রবেশ করবেন এবং কিভাবে প্রতিমা দর্শন করার পর পূজা মন্ডপ ছাড়বেন সমস্তটাই গাইডলাইন দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি টাকি ইছামতির গর্ভে প্রতিমা নিরঞ্জন ঠিক দিনেই হবে এমনটাও জানানো হয়েছে প্রশাসনের তরফে। সব মিলিয়ে বসিরহাট মহকুমা জুড়ে   দুর্গা উৎসব কে কেন্দ্র করে গোটা মহকুমা জুড়ে সাজো সাজো রব।(Basirhat)

Related Articles