প্রিয় মানুষকে ছোট্ট হাগ, স্ট্রেস কমিয়ে ভাল রাখবে আপনার হার্ট
Little hugs to dear people will reduce stress and keep your heart healthy
Truth Of Bengal : মৌ বসু : শুক্রবারই সেই নির্ধারিত দিন, ভ্যালেন্টাইনস ডে। কিন্তু সেই বিশেষ দিন আসার আগেই আমরা পুরো সপ্তাহ জুড়ে পালন করছি প্রেমের সপ্তাহ। তার আগে জেনে নিন।প্রিয়জনকে আপনার জড়ানোর কায়দাই কীভাবে বুঝিয়ে দেবে আপনি তাঁকে কতটা ভালবাসেন এবং তাঁকে আপনি সমস্ত বিপদের থেকে কতটা আগলে আগলে রাখেন। শুধু প্রেম নিবেদন করার জন্যই নয় জানেন কী এই জড়ানোর পদ্ধতির একটি বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে।
আসুন জেনে নিই কী সেই বৈজ্ঞানিক ব্যাখ্যা—
* প্রিয়জনকে আলতো করে ছুঁতে চাওয়ার ইচ্ছাই আপনাকে আরাম দেবে, রাখবে সুখে।
* আমরা যখন কখনও কারোকে জড়িয়ে ধরি তখন অক্সিটসিন হরমোন নিঃসারণ হয়। এই হরমোন সামাজিক বন্ধন বাড়াতেও সাহায্য করে।
* হার্ট ভাল রাখতে জড়ানোর থেকে ভাল ওষুধ আর কিছু হতে পারে না। প্রিয়জনের ছোট্ট ছোঁয়া প্রতি মিনিটে হার্টের গতিবেগ বাড়িয়ে তোলে অন্তত ১০ বিট।
* প্রিয়জনের জড়ানো আপনাকে মানসিক ভাবে ভাল রাখে। আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলে অকারণে ভয় পাওয়া কমিয়ে দেয়। প্রিয় মানুষদের জীবনে আপনার যে গুরুত্বপূর্ণ অস্তিত্ব আছে তা বোঝায়।
* আপনার একটা ছোট্ট হাগই আপনার প্রিয় মানুষটার একাকীত্ব কমিয়ে দিয়ে আপনাদের সম্পর্ককে আরও দৃঢ় করে তুলবে।
* যখন আমরা কারোকে জড়িয়ে ধরি তখন স্ট্রেস হরমোন কর্টিসোল নিঃসারিত হয়। এই কর্টিসোল হরমোন আমাদের জীবনে স্ট্রেস এবং মানসিক অস্থিরতা বাড়িয়ে তোলে। তাই যত বেশি আমরা জড়িয়ে ধরি তত কমে যায় কর্টিসোলের পরিমান। মানসিক ভাবে শান্ত থাকতে সাহায্য করে ছোট্ট হাগ।






