Health Update: লবঙ্গ কেবল সর্দি কাশি দূর করেনা, আরও অনেক রোগ দূর করে! জানুন সেইগুলো কি কি
Health Update: Cloves not only cure colds and coughs, they cure many other diseases! Find out what they are
The Truth Of Bengal: গলা খুসখুস, মুখে দুর্গন্ধ, এই সব কিছুর মুশকিল আসান লবঙ্গ। গলা ব্যথা, সর্দি কাশী, ঠাণ্ডা লাগা থেকে মুক্তি পেতে অনেকেই লবঙ্গ দেওয়া চা খান। অনেক সময় রান্নার স্বাদ আরও বাড়াতে ব্যবহার করা হয় লবঙ্গ। লবঙ্গ চেবালে শুধু আপনার সর্দি কাশির সমস্যা দূর হবে তা নয়। আরও অনেক উপকার পবানে লবঙ্গ খেলে। সেইগুলি জেনে নিন নীচের প্রতিবেদনে।
১। অনেক সময় মুখের দুর্গন্ধ দূর করতে লবঙ্গর সাহায্য নিতে হয়। মুখে লবঙ্গ রাখলে মুখে দুর্গন্ধের মত সমস্যা হবেনা আপনার।
২। হজমের সমস্যা হয় আপনার। কেবল হজম নয় লবঙ্গ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম।
৩। লবঙ্গ খেলে আপনার লিভারের সমস্যাও দূর হয়ে যায়। অ্যান্টি অক্সিড্যান্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আছে লবঙ্গে। যে কারণে আপনার লিভারের যে কোন রোগ প্রতিরোধ করে লবঙ্গ।
৪। লবঙ্গ খেলে পেশিতে ব্যথা অনেকাংশে কমবে । প্রচণ্ড হাঁটু ব্যথা, বসলে আর উঠতে পারা যাচ্ছে না এইসমস্যা থেকে রেহাই পেতে আপনাকে লবঙ্গের ভরসা করতে হবে। লবঙ্গ খেলে আপনি ভিতর থেকে সুস্থ এবং সতেজ থাকবেন। এছাড়াও বিরিয়ানি থেকে শুরু করে পোলাও এই সব খাদ্যেই লবঙ্গ দিলে তার স্বাদ আরও বৃদ্ধি পায়। তাই কেবল স্বাস্থ্য ভালো রাখতে লবঙ্গ খেলেই হবেনা। খাবারের স্বাদ বাড়াতেও লবঙ্গ ব্যবহার করুন।






