লাইফস্টাইল

জানেন গরমে এই ৫ টি ফলেই ত্বকের হারানো জেল্লা ফিরে পেতে পারবেন আপনি?

Truth Of Bengal DESK: গরমে মলিন হয়ে গেছে ত্বক? জ্বালা ধরানো রোদে পুড়ে ত্বক কালো হয়ে গেছে। ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য ও জেল্লা  ফিরিয়ে আনতে তাই ভরসা রাখুন ৫ ফলে।

পেঁপে- পেঁপেতে যে উৎসেচক আছে তা ত্বকের মরা কোষ দূর করে স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে। ত্বকের দাগছোপ দূর করে পেঁপে। ত্বককে নরম ও উজ্জ্বল করে তোলে।

কিউয়ি- ভিটামিন সি সমৃদ্ধ কিউয়ি ফল কোলাজেন প্রোটিনের মাত্রা বাড়ায়। এছাড়াও কিউয়ি ফলে থাকা উৎসেচক ত্বকের মরা কোষ, দাগছোপ দূর করে স্বাভাবিক ঔজ্জ্বল্য ও জেল্লা ফিরিয়ে আনে।

কলা- কলায় আছে ময়েশ্চারাইজিং গুণ। এছাড়াও ভিটামিন ও খনিজ পদার্থে সমৃদ্ধ কলার পেস্ট মাখলে একদিকে যেমন ত্বকের মরা কোষ দূর হয় তেমনই ত্বক আর্দ্র হয়।

আনারস- ভিটামিন সি ও ব্রোমেলেন নামক অ্যান্টিঅক্সিড্যান্ট আছে আনারসে যা ত্বকের মরা কোষ দূর করে। ত্বকের মালিন্য দূর করে। স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে।

স্ট্রবেরি – আলফা হাইড্রোক্সি অ্যাসিড থাকে স্ট্রবেরিতে। তাই স্ট্রবেরি ত্বকের মরা কোষ দূর করে স্বাভাবিক ঔজ্জ্বল্য ও জেল্লা ফিরিয়ে আনে। তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে বলে স্ট্রবেরি ক্ষতিকর ফ্রি র্যাডিকেলস দূর করে। ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া আটকায়।

Related Articles