আবহাওয়ার খামখেয়ালিতে পুজো মাটি? রইল পূর্বাভাস ও সতর্কতা
দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
Truth Of Bengal: পুজোর আগে ফের চিন্তা বাড়াচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনও রোদের তেজ, তো কখনও কালো মেঘের ঘনঘটা—আবহাওয়ার এমন অনিয়মিত ভোলবদলে ভাবনায় পড়েছেন রাজ্যবাসী। দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত নেই, তবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসে চিন্তা বাড়ছে।(Bengal Weather)
আরও পড়ুনঃ বিজেপি রাজ্য সভাপতির গাড়ি আটকে বিক্ষোভ! দাসনগরে তুমুল উত্তেজনা
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আটটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তালিকায় রয়েছে—পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এই জেলাগুলিতে স্থানীয়ভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০–৪০ কিলোমিটার বেগে। বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।(Bengal Weather)
আবহাওয়ার এই পরিবর্তনের মূল কারণ দুটি—জোড়া ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখা। এই দুইয়ের মিলিত প্রভাবে রাজ্যের ওপর তৈরি হচ্ছে নিম্নচাপের পরিস্থিতি, যার ফলে ঘনঘন বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই পরিস্থিতি চলবে আগামী সোমবার কিংবা মঙ্গলবার পর্যন্ত। তারপর ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।(Bengal Weather)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
উত্তরবঙ্গেও আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বাকি জেলাগুলিতেও শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পুজোর আগে এই আবহাওয়ার দোলাচলে চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। তাই বাইরে বেরোনোর আগে আবহাওয়ার খবর জেনে নেওয়া, ছাতা বা রেইনকোট সঙ্গে রাখা এবং ঝড়ের সতর্কতা থাকলে খোলা জায়গা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে।






