ফিচার

Lava Blaze: স্ন্যাপড্রাগন ৪ জেন ২ সুবিধাযুক্ত লাভা ব্লেজ ড্রাগন ৫জি স্মার্টফোন ভারতের বাজারে আসল

নয়া মডেলের স্মার্টফোনে রয়েছে ৪জিবি র্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ। ভার্চুয়ালি র্যাম ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

Truth of Bengal: ভারতীয় স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা লাভা ইন্টারন্যাশনাল লিমিটেড ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে আনল ব্লেজ ড্রাগন ৫জি স্মার্টফোন। স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট রয়েছে। নয়া মডেলের স্মার্টফোনে রয়েছে ৪জিবি র্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ। ভার্চুয়ালি র্যাম ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। স্মার্টফোনের দাম পড়বে ৮৯৯৯ টাকা। আসল দাম ৯৯৯৯ টাকা। এক হাজার টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট মিলবে (Lava Blaze)।

আরও পড়ুন: Result Delay: রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল কবে? বোর্ডের কাছে প্রশ্ন হাই কোর্টের

স্মার্টফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। সাইডমাউন্টেড ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার রয়েছে। ৫০এমপি এআই রিয়ার ক্যামেরা ও ৮এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে সেলফি তোলার জন্য। স্মার্টফোন চলবে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে। ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। লাভার অফিশিয়াল ওয়েবসাইট মারফত ক্রেতারা আর্জি জানালে বাড়িতে এসে পরিষেবা দেবে ক্রেতারা। ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপগ্রেড, ২ বছরের সিকিউরিটি আপডেট মিলবে। গোল্ডেন মিস্ট ও মিডনাইট মিস্ট রঙে মিলবে নয়া মডেলের স্মার্টফোন। ১ আগস্ট থেকে অ্যামাজন মারফত কেনা যাবে (Lava Blaze)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

Related Articles