Abhishek Banerjee: “২০২৬-এ জয় বাংলা বলাবো বিজেপিকে”—শহিদ দিবসের সভা থেকে চ্যালেঞ্জ অভিষেকের
দিলেন প্রতিশ্রুতি, এবার আর ‘জয় মা দুর্গা’ নয়, ২০২৬ সালের নির্বাচনের পর গেরুয়া শিবিরকে দিয়ে বলানো হবে ‘জয় বাংলা
Truth of Bengal: ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপিকে কটাক্ষ করে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিলেন প্রতিশ্রুতি, এবার আর ‘জয় মা দুর্গা’ নয়, ২০২৬ সালের নির্বাচনের পর গেরুয়া শিবিরকে দিয়ে বলানো হবে ‘জয় বাংলা’ (Abhishek Banerjee)।
আরও পড়ুন: Bomb Threat: নওদার গঙ্গাধারী স্কুল এলাকায় সাতটি তাজা বেমা উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কোয়াড
ধর্মতলার সভা থেকে অভিষেক বলেন, “আগে বিজেপি বলত ‘জয় শ্রী রাম’। এখন বলছে ‘জয় মা দুর্গা, জয় মা কালী’। লিখে রাখুন, ২৬ সালের পর ওদের দিয়েই ‘জয় বাংলা’ বলাব। এটা বাংলার মানুষের জয়। আপনারা দুর্গাপুজো বন্ধ করতে চেয়েছিলেন ইনকাম ট্যাক্স চাপিয়ে, মানুষ বুঝে নিয়েছে কী করতে হয়।” মঞ্চে ওঠার আগে শহিদ বেদীতে মাল্যদান করে প্রণাম জানান অভিষেক। তারপরই বক্তব্য রাখতে উঠে একের পর এক ইস্যুতে বিজেপিকে বিঁধতে শুরু করেন। কেন্দ্রের আর্থিক নীতি থেকে রাজ্যে ধর্মীয় মেরুকরণের চেষ্টা—সবকিছুরই কড়া সমালোচনা করেন তিনি (Abhishek Banerjee)।
Truth of bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
২১ জুলাইয়ের এই সভায় রাজ্যের নানা প্রান্ত থেকে তৃণমূল কর্মী-সমর্থকেরা হাজির হন ধর্মতলায়। আদালতের নির্দেশ মেনে এবারকার শহিদ দিবসের অনুষ্ঠান আয়োজন হলেও, উত্তেজনায় কোনও ঘাটতি ছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা ঘিরেও কর্মীদের মধ্যে ছিল প্রবল উৎসাহ। সভা শেষে তৃণমূল কর্মীদের অনেকেই দাবি করেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস। আর ধর্মতলার এই মঞ্চ থেকেই শুরু হয়ে গেল সেই রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি (Abhishek Banerjee)।





