SIR-এ অনলাইন পরিষেবা চালুতে ব্যর্থ নির্বাচন কমিশন!
ডিজিটাল ভারতের যুগেও এই প্রক্রিয়া সীমাবদ্ধ রয়ে গেল পুরোনো পদ্ধতিতেই হাতে হাতে ফর্ম বিলি ও জমা নেওয়া।
Truth Of Bengal: একযোগে মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গসহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। শুরু হয়েছে এনুমারেশন ফর্ম বিতরণ। কিন্তু ডিজিটাল ভারতের যুগেও এই প্রক্রিয়া সীমাবদ্ধ রয়ে গেল পুরোনো পদ্ধতিতেই হাতে হাতে ফর্ম বিলি ও জমা নেওয়া।
কিন্তু এখনও পর্যন্ত অনলাইন পরিষেবা চালু করতে পারেনি নির্বাচন কমিশন। অথবা বলা যায় সম্পূর্ণ ব্যর্থ নির্বাচন কমিশন এক্ষেত্রে। ফলে কর্মসূত্রে বা অন্য কারণে নিজের স্থায়ী ঠিকানা থেকে দূরে থাকা বহু ভোটার উদ্বেগে পড়েছেন। কিন্তু এতদিনেও অনলাইন পরিষেবা চালু না হওয়ায় ক্ষোভ বাড়ছে ভোটারদের মধ্যে।
কমিশনের তরফে অবশ্য কোনও স্পষ্ট কারণ জানানো হয়নি। বরং তাঁদের দাবি, চালু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এখনো পর্যন্ত কিছু টেকনিক্যাল সমস্যার জন্য চালু করা যায়নি। তবে নির্বাচন কমিশনের আধিকারিকরা আশার বার্তা শুনিয়েছেন। “খুব দ্রুত অনলাইন ব্যবস্থা চালু হয়ে যাবে” জানিয়েছেন নির্বাচন কমিশনের এক উচ্চ পদস্থ অফিসার।






