কলকাতা

কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসারদের তত্ত্বাবধানে প্রক্রিয়া, রাত ১২টা পর্যন্ত চলবে ডিসপোজাল: সিইও

কোর্টের রায় অনুযায়ী পুরো প্রক্রিয়াটি জুডিশিয়াল অফিসারদের মাধ্যমেই সম্পন্ন হবে।

Truth Of Bengal: রাজ্যের চলতি প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি জানান, জেলাভিত্তিক ও বিধানসভাভিত্তিক সমস্ত প্রয়োজনীয় তথ্য কমিশনের তরফে সরবরাহ করা হবে। ট্রেনিং প্রোগ্রাম পরিচালনার জন্য যে কোনও ধরনের সহায়তায় কমিশন প্রস্তুত রয়েছে।

সিইও বলেন, “দিল্লি থেকে, ডিইও অফিস থেকে—যেখান থেকেই সহযোগিতা প্রয়োজন হবে, আমরা সবরকম সহায়তা দিতে প্রস্তুত।” তাঁর কথায়, কোনও যোগ্য ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না যায়, সেই বিষয়টি নিশ্চিত করাই কমিশনের মূল লক্ষ্য।

তিনি আরও জানান, আজ রাত ১২টা পর্যন্ত ডিসপোজাল প্রক্রিয়া চলবে। এরপরই চূড়ান্ত সংখ্যার একটি স্পষ্ট চিত্র সামনে আসবে। তবে এখনও পর্যন্ত নির্দিষ্ট সংখ্যা ঠিক হয়নি বলেও জানান তিনি।

কোর্টের রায় অনুযায়ী পুরো প্রক্রিয়াটি জুডিশিয়াল অফিসারদের মাধ্যমেই সম্পন্ন হবে। সিইও বলেন, “সংখ্যা এখনো নির্ধারিত নয়। তবে আমরা প্রস্তাব দিয়েছি, এসেম্বলি-ভিত্তিক হলে কাজটি আরও স্বচ্ছ ও কার্যকর হবে। চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই আদালতের।”

তিনি জানান, এদিনের শুনানিতে কমিশনের তরফে সমস্ত পয়েন্ট অফ ভিউ আদালতের সামনে তুলে ধরা হয়েছে। এখন আদালতের নির্দেশ অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতির নেতৃত্বে বৈঠক হয়। ‌ গুরুত্বপূর্ণ বৈঠকে হাজির ছিলেন সিইও ছাড়াও মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা।

Related Articles