‘ভয়হীন’ দ্বিতীয় দফা করতে শনিবার সন্ধ্যায় জরুরী বৈঠকে সিইও
পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা সহ বেশ কিছু অঞ্চল 'সেনসেটিভ' হিসাবে দেখছে নির্বাচন কমিশন।
Truth Of Bengal: শনিবার সন্ধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে সিও মনোজ কুমার আগরওয়াল। নির্ঘণ্টে মেনে প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। এবার দ্বিতীয় দফা বিধানসভার নির্বাচন। আগামী 29 তারিখ নির্বাচন রয়েছে। ভবানীপুরের মতো কেন্দ্র রয়েছে এই নির্বাচনের তালিকায়।
পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা সহ বেশ কিছু অঞ্চল ‘সেনসেটিভ’ হিসাবে দেখছে নির্বাচন কমিশন। ২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালে লোকসভা নির্বাচনের অতীত রেকর্ড কে সামনে রেখে আরো সতর্ক হচ্ছে নির্বাচন কমিশন। প্রথম দফায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেও বড়সড়ো কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দ্বিতীয় তফাতে ছোটখাটো অপ্রীতিকর ঘটনাও চাইছে না কমিশন। সেই কারণে শনিবার নিউ টাউনের কনভেনশন সেন্টারে গুরুত্বপূর্ণ বৈঠকে সিইও মনোজ কুমার আগরওয়াল।
রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি এই বৈঠকে যেমন থাকবেন তেমনি সমস্ত অবজারভার দেরও থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত থানার ওসি-আইসিরাও থাকছেন বৈঠকে। দ্বিতীয় দফা নির্বাচনে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ৮ দফা দাওয়াই পূর্ণ দমে বাস্তবায়ন করতে হবে। কেন্দ্রীয় বাহিনী যেন বসে না থাকে। পুলিশ তার দায়িত্ব পালন করবে। এমনই সমস্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা এই বৈঠকে দেবেন সিইও মনোজ কুমার আগরওয়াল।






