কলকাতা

২৮ ফেব্রুয়ারির মধ্যে বঙ্গে SIR-এর কাজ শেষ করার টার্গেট, ইঙ্গিত সিইও দফতরের

দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে ১৪ ফেব্রুয়ারির পরে আরও এক সপ্তাহ সময় দেওয়া হবে।

Truth Of Bengal: শীর্ষ আদালতের নির্দেশে চূড়ান্ত ভোটার তালিকা ভাষা দিবসে প্রকাশিত হবে না এমনই ইঙ্গিত ইতিমধ্যেই দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে। এখন প্রশ্ন কবে নাগাদ এই তালিকা প্রকাশিত হতে পারে? কলকাতা সিইও দফতর সূত্রে খবর, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসআইআর-এর কাজ সম্পন্ন করার ‘টার্গেট টাইম’ ধরা হয়েছে। যার ফলে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি পাচ্ছে।

ইতিমধ্যেই শুনানির দিনক্ষণ বাড়ানো হয়েছিল। ৭ই ফেব্রুয়ারির জায়গায় তা করা হয়েছিল ১৪ ফেব্রুয়ারি। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে ১৪ ফেব্রুয়ারির পরে আরও এক সপ্তাহ সময় দেওয়া হবে। ইআরওদের। যাতে তারা নতুন যা চাই সম্পূর্ণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। ‌স্ক্রুটিনির জন্য সময়সীমা পালানোর কথা সোমবার ঘোষণা করেছে শীর্ষ আদালত। যার ফলে চূড়ান্ত ভোটার তালিকা পেশের সময়সীমা বাড়ছে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, ২৮ ফেব্রুয়ারির মধ্যে এস আই আর প্রক্রিয়া শেষ করার জন্য বলা হয়েছে। ‌ সেই অর্থে ২১ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না। যেহেতু ই আর ও-দের আরো সাত দিন সময়সীমা কাজের জন্য বাড়ানো হয়েছে এবং জেলাশাসক বা ডিইও-রা এরপর মূল্যায়ন করবেন, যার ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পেছাবে। ইঙ্গিত কলকাতা সিইও দফতরের । ‌ গোটা ফেব্রুয়ারি মাসটাই এস আই আর প্রক্রিয়া সম্পন্ন করতে রেগে যাবে বলে মনে করছে সিইও দফতর।

Related Articles