South Bengal Weather: সপ্তাহ জুড়ে চলবে দুর্যোগ! দক্ষিণবঙ্গের কোথায় কোথায় হবে ভারী বর্ষণ?
উপকূলীয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার উপর অবস্থান করছে নিম্নচাপ।
Truth of Bengal: আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী ৭ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের কার্যালয় বৃষ্টিপাত চলবে আগামী বুধবার পর্যন্ত। উপকূলীয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার উপর অবস্থান করছে নিম্নচাপ। অন্যদিকে রয়েছে ঘূর্ণাবর্ত। সব মিলিয়ে বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে রাজ্য জুড়ে।( South Bengal Weather)
বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বাঁকুড়া পুরুলিয়া ঝারগ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এই সমস্ত জেলায় হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। (South Bengal Weather)
[আরও পড়ুনঃ Digha Rath Yatra: উল্টোরথেও সরকারি বিশেষ ব্যবস্থা]
মঙ্গলবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।(South Bengal Weather)
উত্তরবঙ্গের আগামী বুধবার পর্যন্ত চলবে বৃষ্টিপাত। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত জেলাতেই। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। শুক্রবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস।






