রাজ্যসভা ভোটে আজ মনোনয়ন পাঁচ প্রার্থীর
তাঁদের মধ্যে বিজেপির একজন এবং তৃণমূল কংগ্রেসের চারজন সদস্য রয়েছেন
Truth Of Bengal: রাজ্যসভা নির্বাচনের জন্য আজ, বৃহস্পতিবার মনোনয়ন জমা দিচ্ছেন বাংলার পাঁচ প্রার্থী। এদিনই শেষ হচ্ছে বাংলা থেকে নির্বাচিত পাঁচ রাজ্যসভার সাংসদের মেয়াদ। তাঁদের মধ্যে বিজেপির একজন এবং তৃণমূল কংগ্রেসের চারজন সদস্য রয়েছেন। যেহেতু রাজ্যসভা নির্বাচনে বিধায়কেরাই ভোটার এবং বিধানসভায় সিপিএমের কোনও বিধায়ক নেই, তাই তাদের পক্ষে প্রার্থী দেওয়ার সুযোগ নেই।
সেই পরিস্থিতিতে বিজেপি তাদের বিধায়কের সংখ্যার ভিত্তিতে একজন প্রার্থী দিয়েছে। ফলে বিজেপির একজন এবং তৃণমূলের নতুন চারজন – মোট পাঁচজন এই রাজ্য থেকে এবার রাজ্যসভায় মনোনীত হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন ডিজি রাজীব কুমার, আইনজীবী মেনকা গুরুস্বামী, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং বাবুল সুপ্রিয়। অন্যদিকে বিজেপির প্রার্থী হিসেবে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যসভায় দলের প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন।
আজ বিধানসভা সচিবালয়ে প্রত্যেক প্রার্থী তাঁদের মনোনয়ন জমা দেবেন। আগামী ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে বুধবারের মধ্যেই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। সূত্রের খবর, বুধবারের মধ্যেই নিজেদের মনোনয়নের নথিপত্রের প্রস্তুতির কাজ সেরে ফেলেছেন তৃণমূলের চার প্রার্থী।বিজেপি প্রার্থী হিসাবে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা বিধানসভায় এসে মনোনয়ন মনোনীত হয়েছেন।






