কলকাতা

নিউটাউন কাণ্ডে নয়া মোড়, গ্রেফতার টোটো চালক

New twist in Newtown case, Toto driver arrested

Truth Of Bengal: নিউটাউন কাণ্ডে মিলল চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার টোটো চালক।

প্রসঙ্গত, শুক্রবার নিউটাউন থানা এলাকায় এক নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। এই ঘটনার খবর মিলতেই শোরগোল  পড়ে যায় এলাকা জুড়ে। ওই এলাকায় বহুতলের কাছে ঝোপের মধ্যে থেকে দেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মায়ের বকুনি খাওয়ায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল ওই স্কুলছাত্রী। একটি চিঠি লিখে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল সে। খোঁজ না পেয়ে বৃহস্পতিবার রাতে থানায় মিসিং ডায়েরি করে মেয়েটির পরিবার। এরপর শুক্রবার সকাল ৯.৫০ নাগাদ স্থানীয়দের নজরে আসে ওই মৃতদেহ।  ঝোপের মধ্যে থেকে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়। লোহাব্রিজের কাছে বেড়া দিয়ে ঘেরা আগাছা ভর্তি একটা জায়গায় পড়েছিল দেহটি। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে এলাকায় পুলিশ আসে। এরপর তারা এসে দেহটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বিধাননগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, তরুণীর মৃতদেহে নিম্নাঙ্গে পরনে কিছু ছিল না। পাশেই পড়েছিল প্যান্ট। তরুণীর দেহের ঊর্ধ্বাঙ্গে ছিল হুডি। কাত হয়ে জমিতে পড়েছিল দেহ। সাথে দেহের পাশে মিলেছে কমলালেবুর আধ খাওয়া অংশ। সেটিকে ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে। যেখান থেকে দেহ উদ্ধার হয়েছিল সেইদিন ওই এলাকায় যান ডিসি নিউটাউন মানব সিংলা।

প্রাথমিকভাবে জানা যায়, বেশ কয়েক ঘণ্টা আগে নাবালিকার মৃত্য হয়েছিল। কিন্তু কারা আর ঠিক কি কারণ বসত এমন ঘটনা ঘটল তার জানতেই ময়নাতদন্তে পাঠানো হয় দেহ। তবে পুলিশের অনুমান এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত আছে বলে।

Related Articles