কলকাতা

নবান্নের বন্ধঘরের পরিচয় মিলল বিশাল লামার হাত ধরে

এবার সেই ঘর নতুন পরিচয় পেল

জয় চক্রবর্তী: রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্নের দ্বিতীয় তলার ঘরটি দীর্ঘ সময় বন্ধ ছিল। এক সময় এই ঘরে বসতেন তৎকালীন শিক্ষামন্ত্রী হিসাবে পার্থ চট্টোপাধ্যায়। ‌ পরবর্তী সময়ে শিক্ষা দুর্নীতির জাঁতাকলে জেল যাত্রা হয় পার্থবাবুর। সেই সময় তার মন্ত্রিত্ব চলে যায়। ‌ ঘরটিও দীর্ঘ সময় ধরে বন্ধই ছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও এই ঘরে কেউ বসতেন না। কিন্তু এবার সেই ঘর নতুন পরিচয় পেল।

স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন বিশাল লামা। ‌ শুক্রবার নবান্নের সেই ঘরে এসে বসলেন। রীতিমতো পুজো করে তবেই তার দপ্তরের চেয়ারে বসলেন। এবার এই ঘরটি পরিচয় পেল নতুন করে। রাষ্ট্রমন্ত্রী বিশাল লামার ঘর হিসাবে।

Related Articles