Abhijit Hospitalized: হাসপাতালে ভর্তি সাংসদ অভিজিৎ, গঠিত মেডিক্যাল বোর্ড
MP Abhijit Gangopadhyay Hospitalized, Board Formed
Truth Of Bengal: হাসপাতালে চিকিৎসাধীন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Hospitalized)। শনিবার হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জানা গিয়েছে, মারাত্মক পেটের যন্ত্রণা ও বমির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, প্যানক্রিয়াটাইটিসের সমস্যায় ভুগছেন প্রাক্তন বিচারপতি। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
[আরও পড়ুন: Kajol: দীপিকা-সন্দীপ বিতর্ক নিয়ে তোলপাড় বিনোদন দুনিয়া, এবার মুখ খুললেন কাজল]
রবিবার হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতি জারি করে জানিয়েছে, কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতির শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে সংকটমুক্ত নন তিনি। হাসপাতালের তরফে জানানো হয়েছে, ‘অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস’-এর পাশাপাশি ‘গ্যাস্ট্রো-ইন্টেস্টাইনাল সেপসিস’-এর শিকার সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ পেটে মারাত্মক সংক্রমণ রয়েছে তাঁর। এখন তাঁর অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কট কাটেনি বলে হাসপাতাল সূত্রে খবর (Abhijit Hospitalized)। হাসপাতালের তরফে জানানো হয়েছে, আপাতত সংক্রমণের কারণে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তাঁকে। সাংসদের চিকিৎসার জন্য গঠন করা হয়েছে সাত সদস্যের মাল্টি-ডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড। সেই দলে ইন্টারনাল মেডিসিন, ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞ, কার্ডিওলজিস্ট, পালমোনোলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং জিআই (গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল) সার্জনদের রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে হঠাৎই ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর তিনি বিজেপিতে যোগদান করেন। তমলুক কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়ে জয়ী হন তিনি (Abhijit Hospitalized)।






