কলকাতা

M. Riaz Hamidullah: বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বৈঠক মমতা বন্দোপাধ্যায়ের

রবিবার কলকাতায় পৌঁছেছেন বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ।

Truth of Bengal: ভারতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহম্মদ রিয়াজ হামিদুল্লাহর ( M. Riaz Hamidullah) সঙ্গে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অপরাহ্নে রাজ্যের মুখ্য কার্যালয় নবান্নে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

[আরও পড়ুনঃ Rahul Excellence: কেএল রাহুল ভারতের সেরা টেস্ট ব্যাটার: পূজারা]

রবিবার কলকাতায় পৌঁছেছেন বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ। ( M. Riaz Hamidullah) সোমবার বিকেলে রাজ্যের মুখ্য কার্যালয় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বাংলাদেশ দূতাবাস সূত্রে খবর, যে এই বৈঠক কেবল সৌজন্যমূলক।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

২০১৬ সালে তৎকালীন বাংলাদেশী রাষ্ট্রদূত সৈয়দ মুয়াজ্জেম আলীর সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে মুহম্মদ ইমরান বা মুস্তাফিজুর রহমানের মতো রাষ্ট্রদূতের বৈঠকের প্রস্তাব নবান্ন খারিজ করে দেয়। ৯ বছর পরে, অধুনা ভারত-বাংলাদেশ সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই বৈঠক বিশেষ ভাবে গুরুত্বপুর্ণ বলে মনে করা হচ্ছে। হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে অরাজক পরিস্থিতি অব্যাহত। সে তালিকায় সদ্য যুক্ত হয়েছে সিরাজগঞ্জের রবীন্দ্রনাথের কাছারি বাড়ি ভাঙচুর। তার প্রতিবাদ জানিয়ে এবং রাষ্ট্রীয় হস্তক্ষেপ চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles