খেলা

Rahul Excellence: কেএল রাহুল ভারতের সেরা টেস্ট ব্যাটার: পূজারা

Pujara emphasizes the need for big scores to match Rahul’s technique.

Truth Of Bengal: হেডিংলেতে চলছে ভারত-বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট (Rahul Excellence)। ইতিমধ্যে এই টেস্টের তৃতীয় দিন কেটে গিয়েছে। লিডসে-র ২২ গজে প্রথম ইনিংসে অর্ধ্বশত রানের খুব কাছে গিয়েই থামতে হয়েছে ভারতীয় ব্যাটার কেএল রাহুলকে। এরপর তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসেও প্রায় অর্ধ্বশতরানের দোড়গড়াতেই পৌঁছে গিয়েছেন রাহুল।

[আরও পড়ুন: Farakka: মুসলিম ভাইয়দের হাতে তৈরি জগন্নাথের রথ ! হিন্দু-মুসলিম সম্প্রীতির অনন্য নজির ফরাক্কায়]

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে পূজারা বলেন, ‘লোকেশ রাহুল টেকনিক্যালি ভারতীয় ব্যাটারদের মধ্যে টেস্ট ক্রিকেটে সবচেয়ে সেরা ক্রিকেটারদের একজন। সে যেভাবে বলের টাইমিং থেকে শুরু করে সমস্ত কিছু যেভাবে বজায় রেখে ব্যাটিং করে, তাতে তাঁকে দেখে মনে হয় বর্তমানে টেস্ট ক্রিকেটের উপযুক্ত খেলোয়াড়দের মধ্যে তিনি একজন (Rahul Excellence)।’

FB POST: https://www.facebook.com/share/p/16TfaECPNM/

রাহুলকে টেস্টের সেরা ক্রিকেটার আখ্যা দিলেও, তাঁকে ভবিষ্যতে উন্নতির জন্য পূজারা বলেন, ‘শুধু টেকনিক্যালি স্ট্রং হলেই হবে না, রাহুলকে ক্রিজে টিকে থেকে এর পাশাপাশি বড় রানও করতে হবে। এবং আমি মনে করি রাহুল নিজেও এই বিষষয়টি যত্ন সহকারে বিবেচনা করবে(Rahul Excellence)।’

Related Articles