Parental Abuse: কম নম্বর পাওয়াই ‘অপরাধ’! শিক্ষক বাবার মারে মৃত্যু মেয়ের
The incident has raised serious concerns over parental pressure and student mental health.
Truth Of Bengal: মক টেস্টে কম নম্বর পেয়েছিল মেয়েটি। সেই অপরাধে তাঁকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠল স্কুলশিক্ষক বাবার বিরুদ্ধে (Parental Abuse)। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হল দ্বাদশ শ্রেণির এক কিশোরীর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার আটপাডি তালুকের নেলকারঞ্জি গ্রামে। নিহত কিশোরীর নাম সাধনা ভোসলে। জানা গিয়েছে, সে ডাক্তারি পড়ার লক্ষ্যে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এর প্রস্তুতি নিচ্ছিল এবং চলতি বছরই পরীক্ষায় বসার কথা ছিল তার। কিন্তু মক টেস্টে আশানুরূপ ফল না করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন তার বাবা ধোন্দিরাম ভোসলে, যিনি নিজেও একজন স্কুলশিক্ষক(Parental Abuse)।
ঘটনার সূত্রপাত ঘটে যখন মক টেস্টের নম্বর নিয়ে প্রশ্ন করলে সাধনা তার বাবাকে পাল্টা বলেন, ‘তুমিও তো কম নম্বর পেয়েছিলে।’ এই কথায় রেগে আগুন হয়ে যান ধোন্দিরাম। অভিযোগ, এরপরই তিনি লাঠি নিয়ে মেয়েকে বেধড়ক মারধর করতে শুরু করেন। স্ত্রী বাধা দিতে এলে তাকেও উপেক্ষা করে মেয়েকে রাতভর পেটাতে থাকেন। ভোরে স্কুলে যাওয়ার সময়ও মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যান বাবা। সঙ্গে সঙ্গে স্ত্রীকে নিয়ে সাঙ্গলির একটি স্বাস্থ্যকেন্দ্রে মেয়েকে ভর্তি করেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে(Parental Abuse)।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাধনার। ঘটনার পর ধোন্দিরাম পুলিশের কাছে দাবি করেন, তাঁর মেয়ে শৌচাগারে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে ভয়ঙ্কর সত্য। দেখা যায়, কিশোরীর শরীরে একাধিক গভীর আঘাতের চিহ্ন রয়েছে। অন্তর্বর্তী রক্তক্ষরণই তার মৃত্যুর মূল কারণ। ঘটনার পরেই সাধনার মা স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন(Parental Abuse)।
সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ধোন্দিরাম ভোসলেকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সেইসঙ্গে ধোন্দিরামকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। এই ঘটনায় প্রশ্ন উঠছে, অভিভাবকদের চাপে, মানসিক ও শারীরিক নিগ্রহের শিকার হয়ে কীভাবে ভবিষ্যৎ হারিয়ে ফেলছে বহু ছাত্রছাত্রী। বিশেষত, একজন স্কুলশিক্ষকের হাতেই নিজের সন্তানের উপর এমন অমানবিক নির্যাতনের ঘটনা নতুন করে ভাবিয়ে তুলেছে গোটা দেশকে(Parental Abuse)।






