Mamata Banerjee: একুশের মঞ্চ থেকে বাঙালির সম্মান রক্ষায় ‘ভাষা আন্দোলন’- এর ডাক মমতার
ছাব্বিশের আগে একুশের আবেগকে সঙ্গী করে ভাষা-স্বাধীনতা রক্ষায় আরও এক গণ-আন্দোলনে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস।
Truth of Bengal: বাংলাভাষিদের ওপর সন্ত্রাসের প্রতিবাদে ২৭ জুলাই থেকে শুরু হবে ভাষা আন্দোলন। বাংলায় কথায় বললে অন্য রাজ্যে গ্রেফতার করা হলে ছেড়ে কথা বলবো না,মরতে রাজি আছে পিছিয়ে আসবে না।একুশের মঞ্চ থেকে গণ-আন্দোলন শুরু করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহিদ স্মরণ অনুষ্ঠানে মমতার বার্তা,দেশজুড়ে বাংলা ভাষাকে রক্ষা করার খেলা,অন্য ভাষাকে সম্মান রক্ষার খেলা।মোদিকে মমতার কটাক্ষ,টেলিপম্পটারে বাংলা বললেই বাংলার মানুষের মনজয় করা যায় না। (Mamata Banerjee)
[আরও পড়ুনঃ Chess: ভারতে ফিরছে এফআইডিই দাবা বিশ্বকাপ, অংশ নেবেন ২০৬ দাবাড়ু]
ছাব্বিশের আগে একুশের আবেগকে সঙ্গী করে ভাষা-স্বাধীনতা রক্ষায় আরও এক গণ-আন্দোলনে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়,ভিড়ে ঠাসা সভায় অভিযোগ করেন,বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা,অমানবিক নির্যাতন চলছে বিজেপি শাসিত রাজ্যে। বাঙালিকে জেল বন্দি করার বৃহত্তর ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলনে নামার জন্য বাংলার সর্বস্তরের মানুষকে। একুশের শহিদ শ্রদ্ধাজ্ঞলির মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হন, বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস চলছে, নির্বাচনের আগে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা বিরোধী সার্কুলার পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। সার্কুলারে বলা আছে স্রেফ সন্দেহের বশে মানুষকে ১ মাসের জন্য আটকে রাখা যাবে। তৃণমূল নেত্রীর অভিযোগ, “এক হাজারের উপর মানুষকে সারা দেশে আটকে রাখা হয়েছে,কাউকে মধ্যপ্রদেশ, কাউকে ওড়িশা তো কাউকে রাজস্থানের জেলে ভরা হয়েছে।”এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে নিশানা করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। দুর্গাপুরের সভায় মোদির বাংলা ভাষায় কথা বলার বিষয় তুলে ধরে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন,রাজবংশী,মতুয়ারা কী বাঙালি হিন্দু নন?তাহলে কেন অত্যাচার করা হচ্ছে,জবাব দাও বিজেপি। নেতাজী,ক্ষুদিরাম,বিনয় –বাদল-দীনেশদের কথা তুলে ধরে আরও বলেন বাংলা স্বাধীনতার জন্য লড়াই করেছে। নবজাগরণ হয়েছে বাংলা থেকেই। বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না।
বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেপ্তার করা হয় এই লড়াই কিন্তু দিল্লিতে হবে।সারা দেশজুড়ে বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে জনজাগরণের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়।যেখানে বাঙালি অত্যাচারের শিকার সেখানেই তৃণমূল কংগ্রেস গণ-অবস্থান আর প্রতিবাদের স্বর জোরদার করবে বলেও স্পষ্ট করেন বিজেপি বিরোধী শিবিরের মুখ। (Mamata Banerjee)
সংসদ থেকে জাতীয় স্তরে বাংলাও বাঙালির ভাষা স্বাধীনতা রক্ষার ধারাবাহিক আন্দোলন ঘোষণা করে,কার্যতঃ মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের সুর বেঁধে দিলেন। ভোটের আগে বাঙালি আবেগকে অস্ত্র করে বিঁধলেন বিজেপি সহ দিল্লির নেতাদের।






